History of Egra: এগরা তখন ও এখন! ৫০০ বছর আগে কেমন ছিল আজকের ব্যস্ত এগরা? পুরনো অজানা কাহিনি অবাক করবে আপনাকেও
- Reported by:Madan Maity
- Published by:Madhab Das
Last Updated:
History of Egra: আজকের ঝাঁ চকচকে এগরায় এসে মিলিত হয়েছে এগরা-ভগবানপুর ও বেলদা-কাঁথি রাজ্য সড়ক। পাশাপাশি ওড়িশা বর্ডারের সঙ্গেও রয়েছে সরাসরি যোগাযোগ। কিন্তু ৫০০ বছর আগে কেমন ছিল এই শহর?
এগরা, মদন মাইতি: পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম মহাকুমা শহর এগরা। আজকের ঝাঁ চকচকে এই শহরে এসে মিলিত হয়েছে এগরা-ভগবানপুর ও বেলদা-কাঁথি রাজ্য সড়ক। পাশাপাশি ওড়িশা বর্ডারের সঙ্গেও রয়েছে সরাসরি যোগাযোগ। মহাকুমা শাসকের দফতর, পৌরসভা, স্কুল ও কলেজ মিলিয়ে এগরা আজ জেলার অন্যতম শহর। কিন্তু জানেন কি আজ থেকে ৫০০ বছর আগে এগরা শহর ঠিক মন ছিল? ইতিহাস বলছে, আজ থেকে প্রায় ৫০০ বছর আগে এই শহরের চেহারা ছিল একেবারেই ভিন্ন।
ইতিহাসবিদদের মতে, ‘এগরা’ নামটি এসেছে ‘অগরাপত্তনম’ শব্দ থেকে, যার অর্থ বাজার। বহু আগে এই অঞ্চল ছিল মেদিনীপুর জেলার অন্যতম প্রধান বাণিজ্যকেন্দ্র। এখানে প্রচুর মানুষের সমাগম হত। ধান, পাট, নুন ও মাছের ব্যবসা চলত এই জনপদ জুড়ে। সেই সময় এই অঞ্চলের কাছেই ছিল সমুদ্র উপকূল। তবে ঐতিহাসিকদের মতে, ধীরে ধীরে বালিতে ভরাট হয়ে উপকূল সরে যায় দূরে, ফলে আজ আর সমুদ্রের কোনও অস্তিত্ব নেই। এগরার কুদিতে একসময় একটি বাতিস্তম্ভ ছিল, যা প্রাচীন সমুদ্র তীরবর্তী বাণিজ্যের স্মৃতি বহন করে। সেই আলো পথ দেখাত বাণিজ্যতরীকে। বর্তমান শহরের প্রায় ২-৩ কিলোমিটার দক্ষিণে মুক্তেশ্বর মন্দিরের কাছে ছিল এই বাতিস্তম্ভ। এখন তার কোনও চিহ্ন নেই।
advertisement
advertisement
আঞ্চলিক ইতিহাসবিদ বীরকুমার শী বলেন, “একসময় এই অঞ্চল ছিল বাণিজ্যপ্রধান। ধান, পাট ও লবণ উৎপাদিত হত এবং নৌকার মাধ্যমে তা বিভিন্ন স্থানে পৌঁছত। পরে গরুর গাড়ি সেই জায়গা নেয়। তবে আজ নৌকা বা গরুর গাড়ি কোনও কিছুর অস্তিত্ব নেই।” প্রবীণ ইতিহাসবিদদের মতে, এগরা একসময় ওড়িশার অন্তর্ভুক্ত ছিল। ১৫৬০-৬৪ সালের মধ্যে রাজা মুকুন্দদেবের আমলে সামন্ত রাজা দিব্যসুন্দর করমহাপাত্রের সহায়তায় হট্টনাগর শিবমন্দির প্রতিষ্ঠিত হয়। মন্দিরের গর্ভগৃহ মাটির নিচে অবস্থিত। শিবরাত্রিতে এখানে বড় মেলা বসত, যার উল্লেখ ইংরেজ ঐতিহাসিকদের লেখায়ও রয়েছে। বছর ১৫ আগে এগরার পাঁচরোল থেকে একটি তাম্রফলক উদ্ধার হয়। ফলকটিতে ৬০১-৬২৫ খৃস্টাব্দ পর্যন্ত এগরায় গৌড়েশ্বর শশাঙ্কের শাসনকার্যের বিবরণ পাওয়া যায়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এগরার সঙ্গে সম্পর্ক রয়েছে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের। ১৮৬০ সাল থেকে প্রায় ১১ মাস তিনি এগরার নেগুয়া মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে কর্মরত ছিলেন। বর্তমানে এগরার পুরভবন সংলগ্ন ডাকবাংলোতে তাঁর অফিস ছিল বলে জানা যায়। যার স্মৃতি আজও বহন করে এগরার মাটি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Purba Medinipur,West Bengal
First Published :
Mar 18, 2026 2:41 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
History of Egra: এগরা তখন ও এখন! ৫০০ বছর আগে কেমন ছিল আজকের ব্যস্ত এগরা? পুরনো অজানা কাহিনি অবাক করবে আপনাকেও








