advertisement

Pabitra Kar Nandigram: শুভেন্দুর বিরুদ্ধে নন্দীগ্রামে প্রার্থী তাঁরই 'বন্ধু' পবিত্র কর! তারপরই পবিত্রর বিজেপি নেত্রী স্ত্রী যা করলেন, অবাক গোটা নন্দীগ্রাম! কী ঘটল জানেন?

Last Updated:

Pabitra Kar Nandigram: নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী হয়েছেন স্বামী। তারপরই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন পবিত্র করের স্ত্রী শিউলি কর।

কী ঘটল নন্দীগ্রামে জানেন?
কী ঘটল নন্দীগ্রামে জানেন?
নন্দীগ্রাম: নন্দীগ্রামের মতো রাজ্যের হাইভোল্টেজ কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হিসেবে লড়বেন শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ পবিত্র কর। মঙ্গলবার সকালে তার কিছুটা মিলিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে দলে যোগদান করেছিলেন তিনি। আর বিকেলে দেখা গেল, নন্দীগ্রামের প্রার্থী হিসেবে তাঁর নামই ঘোষণা করলেন অভিষেক। আর সেই ঘটনার পরই প্রত্যাশা মতো তৃণমূলে যোগ দিলেন পবিত্র করের স্ত্রী শিউলি করও!
স্বামী পবিত্র করের পথ ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন তাঁর স্ত্রী। তিনি বয়াল-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন জেলা সভাপতির হাত থেকে পতাকা নিয়ে।
advertisement
মঙ্গলবারই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন নন্দীগ্রামের বিজেপি নেতা পবিত্র কর। কিছু সময়ের মধ্যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় নন্দীগ্রাম ২১০ বিধানসভাতে প্রার্থী হিসেবে পবিত্র করের নাম ঘোষণাও করা হয়।
advertisement
পবিত্র করের বাড়িতে গিয়ে বিজেপি পরিচালিত বয়াল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান শিউলি করকে তৃণমূলে যোগদান করান তৃণমূল নেতারা।
তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সুজিত রায়ের হাত থেকে পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করেন তিনি। সূত্রের খবর, পবিত্র ঘনিষ্ঠ নন্দীগ্রামের আরও বেশ কয়েকজন বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারেন।
প্রসঙ্গত, নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর যতটা রাজনৈতিক জমি, পবিত্র করের তার তুলনায় খুব একটা কম নয়। তিনি বরাবর শুভেন্দুর সুহৃদ হিসেবে পরিচিত। একুশের ভোটে শুভেন্দু অধিকারীর অনুগামী হিসেবে বিজেপিতে যোগ দিয়েছিলেন পবিত্রবাবু। কিন্তু বছর খানেক পর মোহভঙ্গ হয়। রাজনীতি থেকে নিষ্ক্রিয় হয়ে যান তিনি। দু’জনের রাজনৈতিক পথ আলাদা হয়ে যায়। বয়াল ২ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান পবিত্র করের স্ত্রী। স্থানীয় রাজনৈতিক মহল সূত্রে খবর, নন্দীগ্রামে যতটা হিন্দুত্ব প্রদর্শন করেন শুভেন্দু, পালটা ততটাই করেন পবিত্র। রামনবমীর মতো উৎসব বেশ সমারোহ করেই পালন করা হয় তাঁর আয়োজনে। ফলে নন্দীগ্রামে এবার জমজমাট লড়াই হবে, তা বোঝাই যাচ্ছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পূর্ব মেদিনীপুর/
Pabitra Kar Nandigram: শুভেন্দুর বিরুদ্ধে নন্দীগ্রামে প্রার্থী তাঁরই 'বন্ধু' পবিত্র কর! তারপরই পবিত্রর বিজেপি নেত্রী স্ত্রী যা করলেন, অবাক গোটা নন্দীগ্রাম! কী ঘটল জানেন?
Next Article
advertisement
TMC Candidate List West Bengal Election 2026: বাবা-মায়ের পর এবার মেয়ে! মানিকতলায় শ্রেয়া পাণ্ডেকে প্রার্থী করার পিছনে রয়েছে সুচারু পরিকল্পনা!
বাবা-মায়ের পর এবার মেয়ে! মানিকতলায় শ্রেয়া পাণ্ডেকে প্রার্থী করার পিছনে রয়েছে সুচারু পরিকল্পনা!
VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement