advertisement

Assam Assembly Elections 2026:'অপমান সহ্য নয়, সরে গিয়ে কাজ করব', কংগ্রেস ছেড়ে বিজেপি-তে যোগ দিলেন অসমের সাংসদ প্রদ্যুৎ বোরদলোই

Last Updated:

''অপমান সহ্য নয়, সরে গিয়ে কাজ করব'... ভোটের আগে বড় ধাক্কা খেল কংগ্রেস! দল ছেড়ে বিজেপি-তে যোগ দিলেন অসমের সাংসদ প্রদ্যুৎ বোরদলোই! জানিয়ে দিলেন,''আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল মাথা উঁচু করে থাকা''

Pradyut Bordoloi joins BJP after resigning from Congress
Pradyut Bordoloi joins BJP after resigning from Congress
অসম: কংগ্রেস ছেড়ে বিজেপি-তে যোগ দিলেন অসমের দু’বারের সাংসদ প্রদ্যুৎ বোরদলোই। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও অসমের বিজেপি প্রেসিডেন্ট দিলীপ সাইকিয়ার উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন হিমন্ত। দিলীপ সাইকিয়া তাঁর গলায় পরিয়ে দেন উত্তরীয়। প্রদ্যুৎ বোরদলোইয়ের ভাষায়, “আমার কাছে টিকিট পাওয়া জীবন-মরণের প্রশ্ন ছিল না। একাধিক বিষয় জড়িত ছিল। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল মাথা উঁচু করে থাকা। কংগ্রেস দল আমাকে অনেক কিছু দিয়েছে… আমি স্পষ্ট করে বলতে চাই, আমি লোকসভার দ্বিতীয় মেয়াদে রয়েছি এবং এখনও তিন বছর বাকি। আমি চাইলে অপমান সহ্য করে সাংসদ হিসেবেই থাকতে পারতাম। কিন্তু আমি সরে দাঁড়িয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি…”
advertisement
advertisement
advertisement
৯ এপ্রিল অসমে ভোট! তার আগেই কংগ্রেস দল ছাড়লেন প্রদ্যুৎ বোরদলোই। মঙ্গলবারই পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের কাছে। চিঠিতে দলের প্রাথমিক সদস্য-সহ সমস্ত পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, গত মাসে দল ছাড়েন ভূপেন কুমার বোরা। অসম কংগ্রেস কমিটির সভাপতি ছিলেন তিনি। দলের রাজ্য নেতাদের সঙ্গে মতবিরোধের জেরে কংগ্রেস থেকে পদত্যাগ করেছিলেন তিনি। ‘অত্যন্ত ভগ্নহৃদয়ে’ কংগ্রেসের সমস্ত পদ ছাড়ার কথা জানিয়েছেন তিনি। তাঁর এই সিদ্ধান্তকে ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’ বলে উল্লেখ করেন কংগ্রেসের ( (AICC) উত্তর-পূর্ব ভারতের দায়িত্বপ্রাপ্ত নেতা সুব্রত বোরা।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Assam Assembly Elections 2026:'অপমান সহ্য নয়, সরে গিয়ে কাজ করব', কংগ্রেস ছেড়ে বিজেপি-তে যোগ দিলেন অসমের সাংসদ প্রদ্যুৎ বোরদলোই
Next Article
advertisement
TMC Candidate List West Bengal Election 2026: বাবা-মায়ের পর এবার মেয়ে! মানিকতলায় শ্রেয়া পাণ্ডেকে প্রার্থী করার পিছনে রয়েছে সুচারু পরিকল্পনা!
বাবা-মায়ের পর এবার মেয়ে! মানিকতলায় শ্রেয়া পাণ্ডেকে প্রার্থী করার পিছনে রয়েছে সুচারু পরিকল্পনা!
VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement