TRENDING:

TMC Leader: প্রার্থী নন, মহিলা সংগঠনের জেলা সভাপতির পদ ছাড়ার পরই আরও বড় পদক্ষেপ পূর্ব মেদিনীপুরের দাপুটে তৃণমূল নেত্রীর! কী করলেন জানেন?

Last Updated:

TMC Leader: প্রার্থী ঘোষণা হওয়ার পর নিজের নাম না দেখে দলের একাধিক পদ ছেড়ে দিলেন পূর্ব মেদিনীপুরের দাপুটে তৃণমূল নেত্রী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নন্দকুমার: দলের মহিলা সংগঠনের জেলা সভাপতির পদ ছাড়ার সঙ্গে সঙ্গে তৃণমূল পরিচালিত নন্দকুমার পঞ্চায়েত সমিতির সভাপতির পদও ছাড়ছেন তৃণমূল নেত্রী শিবানী দে কুন্ডু!
কী করলেন দাপুটে নেত্রী?
কী করলেন দাপুটে নেত্রী?
advertisement

মঙ্গলবার ফেসবুকে দলের কড়া সমালোচনা করে পোস্ট করেছিলেন তিনি। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিবানী দে কুন্ডু জানিয়ে দিলেন, দলীয় পদের পাশাপাশি পঞ্চায়েত সমিতির সভাপতি পদ থেকে ইস্তফা দিচ্ছেন তিনি।

আরও পড়ুন: শুভেন্দুর বিরুদ্ধে নন্দীগ্রামে প্রার্থী তাঁরই ‘বন্ধু’ পবিত্র কর! তারপরই পবিত্রর বিজেপি নেত্রী স্ত্রী যা করলেন, অবাক গোটা নন্দীগ্রাম! কী ঘটল জানেন?

advertisement

মাতঙ্গিনী হাজরার জেলায় মহিলা প্রার্থী মাত্র একজন, এই কথা উল্লেখ করে দলীয় সিদ্ধান্তের সমালোচনা করে পদ ছাড়ার কথা জানিয়ে দিয়েছেন তিনি। একইসঙ্গে আইপ্যাকেরও সমালোচনা করেছেন তিনি। এরই মধ্যে শিবানীকে ফোন রাজ্য এবং জেলা তৃণমূল নেতৃত্বের!

এদিকে, নন্দীগ্রামের মতো রাজ্যের হাইভোল্টেজ কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হিসেবে লড়বেন শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ পবিত্র কর। মঙ্গলবার সকালে তার কিছুটা মিলিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে দলে যোগদান করেছিলেন তিনি। আর বিকেলে দেখা গেল, নন্দীগ্রামের প্রার্থী হিসেবে তাঁর নামই ঘোষণা করলেন অভিষেক। আর সেই ঘটনার পরই প্রত্যাশা মতো তৃণমূলে যোগ দিলেন পবিত্র করের স্ত্রী শিউলি করও!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চারিদিকে গেরুয়া পতাকায় ছয়লাপ, নির্বাচনের আবহে রামনবমীতে ব্যাপক বেচাকেনার আশা
আরও দেখুন

স্বামী পবিত্র করের পথ ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন তাঁর স্ত্রী। তিনি বয়াল-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন জেলা সভাপতির হাত থেকে পতাকা নিয়ে। মঙ্গলবারই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন নন্দীগ্রামের বিজেপি নেতা পবিত্র কর। কিছু সময়ের মধ্যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় নন্দীগ্রাম ২১০ বিধানসভাতে প্রার্থী হিসেবে পবিত্র করের নাম ঘোষণাও করা হয়। পবিত্র করের বাড়িতে গিয়ে বিজেপি পরিচালিত বয়াল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান শিউলি করকে তৃণমূলে যোগদান করান তৃণমূল নেতারা।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পূর্ব মেদিনীপুর/
TMC Leader: প্রার্থী নন, মহিলা সংগঠনের জেলা সভাপতির পদ ছাড়ার পরই আরও বড় পদক্ষেপ পূর্ব মেদিনীপুরের দাপুটে তৃণমূল নেত্রীর! কী করলেন জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল