Weather Update: বৃষ্টি ভ্যানিশ হতেই রোদের দাপট শুরু, উত্তরে হঠাৎ গরমের ঝলক, অস্বস্তিতে মানুষ, ওয়েদার আপডেট
- Reported by:RICKTIK BHATTACHARJEE
- Published by:Debalina Datta
Last Updated:
Weather Update: উত্তরে রোদের দাপট! সকাল থেকেই বাড়ছে তাপমাত্রা, গরমে হাঁসফাঁস জনজীবন
advertisement
1/5

শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : সকাল হতেই উত্তরবঙ্গের আকাশে রোদের তেজ স্পষ্ট। দিন বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছে, আর তার প্রভাব পড়েছে জনজীবনে। শীতের আমেজ প্রায় বিদায় নিয়েছে, বদলে গরমের আগাম বার্তা অনুভব করছেন সাধারণ মানুষ।
advertisement
2/5
আজকের তাপমাত্রার হিসাবে দেখা যাচ্ছে, মালদহে সর্বোচ্চ ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস, শিলিগুড়িতে ৩১.১ ডিগ্রি এবং দক্ষিণ দিনাজপুরে ৩১ ডিগ্রি। উত্তর দিনাজপুরেও তাপমাত্রা পৌঁছেছে ৩০ ডিগ্রিতে, যা সকাল থেকেই গরমের তীব্রতা বাড়ার ইঙ্গিত দিচ্ছে।
advertisement
3/5
অন্যদিকে, জলপাইগুড়িতে ৩০.১ ডিগ্রি, আলিপুরদুয়ারে ২৯ ডিগ্রি এবং কোচবিহারে ২৮.৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে। পাহাড়ি এলাকায় তুলনামূলকভাবে কিছুটা স্বস্তি থাকলেও দার্জিলিংয়ে ১৮ ডিগ্রি ও কালিম্পংয়ে ২০ ডিগ্রি তাপমাত্রা থাকলেও রোদের তেজ সেখানেও অনুভূত হচ্ছে।
advertisement
4/5
সকাল থেকেই খোলা রোদে বাইরে বেরোতে গিয়ে সমস্যায় পড়ছেন পথচারী ও কর্মজীবীরা। বিশেষ করে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই বাজার, রাস্তা ও পরিবহণে এর প্রভাব পড়তে শুরু করেছে।
advertisement
5/5
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, আগামী কয়েকদিন এমনই গরম পরিস্থিতি বজায় থাকতে পারে। ফলে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে—প্রয়োজন ছাড়া রোদে না বেরোনো, পর্যাপ্ত জল পান করা এবং হালকা পোশাক পরার নির্দেশ দেওয়া হয়েছে। Input- Rittick Bhattacharya
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/শিলিগুড়ি/
Weather Update: বৃষ্টি ভ্যানিশ হতেই রোদের দাপট শুরু, উত্তরে হঠাৎ গরমের ঝলক, অস্বস্তিতে মানুষ, ওয়েদার আপডেট