এদিন ইসলামপুরের দক্ষিণ কাঁচনা এলাকায় এই পথ দুর্ঘটনাটি ঘটে। দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছে দু’জন। স্থানীয় সূত্রে খবর, মৃতদের নাম মহম্মদ আনওয়ারুল এবং মাজহার আলম।
জানা গিয়েছে, দুই মেয়েকে বাইকে বসিয়ে ইসলামপুরের দিকে যাচ্ছিলেন আনওয়ারুল। সেই সময়ই ঘটে বিপত্তি। উল্টো দিক থেকে আসা মাজহার আলমের বাইকের সঙ্গে আনওয়ারুলের বাইকের সংঘর্ষ হলে ছিটকে পড়েন সকলে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও দুই বাইক চালককে বাঁচানো যায়নি। কর্তব্যরত চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।
advertisement
জানা গিয়েছে, গোয়ালপোখরের সাহাপুর গ্রাম পঞ্চায়েতের ডোপকূল এলাকার বাসিন্দা ছিলেন মহম্মদ আনওয়ারুল। অন্যদিকে মাজহার আলমের বাড়ি ইসলামপুরের ধানতলায়। এদিন দু’জনের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। তাতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তাঁরা। স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। মর্মান্তিক এই ঘটনায় মৃতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
