ঘোলা থানার অন্তর্গত লেনিনগর পেয়ারাবাগান এলাকায় পূজা মণ্ডলের সঙ্গে বিয়ে হয় ঋষি হরিচাদের। দীর্ঘ দিন ধরে টাকার জন্য স্ত্রীকে ও শ্বশুরবাড়ির লোকজনদের চাপ দিত স্বামী ঋষি হরিচাদ।
আরও পড়ুন: হুমায়ুনের দলের প্রার্থী হলেন ফিরহাদ হাকিমের প্রাক্তন জামাই! কান্দিতে চিন্তা বাড়ল তৃণমূলের?
বুধবার সকালে স্ত্রীর কাছে টাকা চায় স্বামী ঋষি। টাকা না দেওয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রী পূজা মণ্ডলের গলায় কাপড় দিয়ে ফাঁস লাগিয়ে খুন করে স্বামী ঋষি মণ্ডল। স্ত্রীকে খুন করার পর দেহ খাটের নিচে লুকিয়ে রাখে স্বামী। পরিবারের লোকজন মেয়েকে ফোন করে না পাওয়ায় তাণদের সন্দেহ হয়। তাঁরা দরজা খুলে ঘরের ভিতর ঢুকে দেখে খাটের নিচে মোড়ানো অবস্থায় রয়েছে পূজা মণ্ডলের মৃতদেহ।
advertisement
আরও পড়ুন: ২০২১ নন্দীগ্রাম গণনার জেলাশাসক সেই স্মিতা পাণ্ডে এবার ইলেকশন অফিসার, নতুন দায়িত্বে আর কারা?
খবর দেওয়া হয় ঘোলা থানায়। ঘোলা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করার পাশাপাশি, অভিযুক্ত স্বামী শাশুড়ি-সহ পরিবারের একজনকে গ্রেফতার করেছে। মেয়ের মৃত্যুর জন্য দোষীদের শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন মৃত পূজা মণ্ডলের পরিবারের লোকজন।
সুবীর দে
