West Bengal Assembly Elections 2026: বাবার মতোই বাগপটু, কঠিন আসন জিততে 'বিরল' সমস্যা নিয়ে আসরে গৌতম পুত্র সপ্তর্ষী
- Reported by:Rudra Narayan Roy
- Published by:Sudip Paul
Last Updated:
West Bengal Assembly Elections 2026: নিউ টাউন অ্যাকশন এরিয়া-১-এর সি ই ব্লকে দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার চালান তিনি। শুধু তাই নয়, নিজে হাতেও দেওয়াল লিখনে অংশ নিতে দেখা যায় এই বাম প্রার্থীকে।
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই রাজারহাট-নিউটাউন বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে এলাকা চষে ফেলছেন সিপিআইএম প্রার্থী সপ্তর্ষী দেব। প্রচারে ে ইস্যুগুলি তুলে ধরছেন তিনি তারমধ্যে অন্যতম হল শ্মশান সমস্যা। এই ইস্যুকে কাজে লাগিয়েই মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন গৌতম দেব পুত্র। এদিন নিউ টাউন অ্যাকশন এরিয়া-১-এর সি ই ব্লকে দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার চালান তিনি। শুধু তাই নয়, নিজে হাতেও দেওয়াল লিখনে অংশ নিতে দেখা যায় এই বাম প্রার্থীকে।
প্রচার চলাকালীন তিনি বর্তমান তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। তার দাবি, গত বিধানসভা নির্বাচনের সময় পাথরঘাটা এলাকায় হাসপাতালের উন্নয়ন এবং একটি আধুনিক শ্মশান তৈরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবে সেই প্রতিশ্রুতির কোনও বাস্তবায়ন হয়নি। সাধারণ মানুষের সঙ্গে শুধুমাত্র ‘আইওয়াশ’ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
সপ্তর্ষি দেব আরও বলেন, একটি আধুনিক শ্মশান তৈরির জন্য যেখানে কয়েক কোটি টাকা প্রয়োজন, সেখানে মাত্র কয়েক লক্ষ টাকার প্রকল্প দেখিয়ে মানুষকে ভুল বোঝানো হচ্ছে। তিনি কটাক্ষ করে বলেন, তড়িঘড়ি করে শিলান্যাস করা হলেও প্রকল্পের বাস্তব অগ্রগতি নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। গত পাঁচ বছরে কত টাকা খরচ হয়েছে এবং সেই কাজ কতটা এগিয়েছে, তা নিয়েও তিনি স্বচ্ছ জবাবদিহির দাবি তোলেন।
advertisement
advertisement
উল্লেখ্য, প্রবীণ বাম নেতা গৌতম দেবের পুত্র সপ্তর্ষি দেব এবারের নির্বাচনে প্রার্থী হওয়ায় সিপিআইএমের কর্মী-সমর্থকদের মধ্যে আলাদা উৎসাহ দেখা যাচ্ছে। ফলে রাজারহাট-নিউটাউন কেন্দ্রের লড়াই এবার বেশ জমে উঠেছে। শেষ পর্যন্ত এই আসন কার দখলে যায়, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের। তবে এবারের লড়াই হাড্ডাহাড্ডি হবে বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 18, 2026 7:31 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
West Bengal Assembly Elections 2026: বাবার মতোই বাগপটু, কঠিন আসন জিততে 'বিরল' সমস্যা নিয়ে আসরে গৌতম পুত্র সপ্তর্ষী









