TRENDING:

Jalpaiguri News: তিলে তিলে শেষ করছিলেন নিজেকে, কঙ্কালসার মহিলাকে দেখে আঁতকে উঠলেন পুলিশ কর্মীরাও! প্রতিবেশীদের তৎপরতায় নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা

Last Updated:

Jalpaiguri News: জলপাইগুড়িতে একা ঘরবন্দি হয়ে প্রায় কঙ্কালসার হয়ে পড়েন ৪৬ বছরের শান্তা হোম। দীর্ঘদিন বাইরে না বের হওয়ায় সন্দেহে পুলিশ খবর পায়। দরজা ভেঙে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। মানসিক স্বাস্থ্য ও একাকীত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি, সুরজিৎ দে: ঘরবন্দি থেকে কার্যত জীবিত কঙ্কালের মতো অবস্থা হয়েছে। অবাক করা এই কাণ্ড দেখে শিউরে উঠবেন আপনিও। দীর্ঘদিন ধরে নিজেকে ঘরবন্দি করে রেখেছিলেন ৪৬ বছরের এক মহিলা। একা থাকতেন বাড়িতে, দরজা ভিতর থেকে বন্ধ।
পুলিশের প্রচেষ্টায় উদ্ধার অসুস্থ মহিলা
পুলিশের প্রচেষ্টায় উদ্ধার অসুস্থ মহিলা
advertisement

প্রতিবেশীরা বারবার ডাকলেও কোনও সাড়া না পেয়ে শেষ পর্যন্ত পুলিশকে খবর দিতে বাধ্য হন। কিন্তু কেন এই পরিস্থিতি? স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রায় এক মাস ধরে মহিলাকে বাড়ির বাইরে দেখা যায়নি। প্রতিবেশী উত্তরা ভট্টাচার্য জানান, “মাস খানেক আগে একবার ওনাকে বের হতে দেখেছিলাম। তারপর আর দরজা খোলেননি। অনেক ডাকাডাকি করেও কোনও সাড়া পাইনি।”

advertisement

আরও পড়ুন: মানব বর্জ্য ব্যবহারেই এবার তড়তড় করে বাড়বে ফলন, কৃষিকাজ আমূল বদলে দেওয়ার মতো প্রকল্প! নয়া চমক মালদহে

ঘটনাস্থলে পৌঁছে পুলিশ জানলা খুলে ভিতরের পরিস্থিতি বোঝার চেষ্টা করে। তখনই দেখা যায়, অত্যন্ত দুর্বল অবস্থায় রয়েছেন ওই মহিলা। কঙ্কালসার শরীর নিয়ে তিনি পুলিশের সঙ্গে কথা বলেন। নিজের নাম শান্তা হোম বলে জানান এবং স্পষ্টভাবে বলেন, তিনি ঘর থেকে বের হতে চান না। পরিস্থিতির গুরুত্ব বুঝে পুলিশ দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে বাড়ছে দুশ্চিন্তা! ট্রাইব্যুনালের আবেদনে কৃষ্ণনগরে উপচে পড়ছে ভিড়
আরও দেখুন

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন জলপাইগুড়ি পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পৌষালি দাস। পুলিশ, কাউন্সিলর ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় অবশেষে মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পাশাপাশি একাকীত্ব ও মানসিক স্বাস্থ্যের গুরুত্ব নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। প্রতিবেশীদের তৎপরতায় বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে বলেই মনে করছেন সকলে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Jalpaiguri News: তিলে তিলে শেষ করছিলেন নিজেকে, কঙ্কালসার মহিলাকে দেখে আঁতকে উঠলেন পুলিশ কর্মীরাও! প্রতিবেশীদের তৎপরতায় নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল