TRENDING:

Sovandeb Chattopadhyay TMC: 'তাঁর আচরণ বুঝিয়ে দিচ্ছে উনি বিজেপির হয়ে কাজ করছেন', বালিগঞ্জে প্রচারে বেরিয়ে শোভনদেবের নিশানায় কে?

Last Updated:

Sovandeb Chattopadhyay TMC: বালিগঞ্জ বিধানসভায় আবেদনপত্র বাড়ি বাড়ি দেবেন প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: তৃণমূলের প্রবীণ ও নেত্রীর পছন্দের প্রার্থী। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে বালিঞ্জে তৃণমূলকে জেতানোর দায়িত্বে রয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়। মঙ্গলবার তৃণমূলনেত্রী প্রার্থী তালিকা প্রকাশ করার পরই শুরু হয়ে গিয়েছে এলাকায় ঘুরে প্রচার।
বালিগঞ্জের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়
বালিগঞ্জের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়
advertisement

বালিগঞ্জ বিধানসভায় আবেদনপত্র বাড়ি বাড়ি দেবেন প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। সেই আবেদনপত্রে থাকবে প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের স্ত্রীর স্বাক্ষর। সুব্রত মুখোপাধ্যায়কে মিস করছেন শোভনদেব। তাই তাঁর স্ত্রীয়ের সঙ্গে গিয়ে দেখা করে এসেছেন। প্রচার শুরু করে শোভনদেব বলেন, ‘বালিগঞ্জ আসনে লড়তে এসে ভাল লাগছে। দল যেখানে যেমন দায়িত্ব দিয়েছে সেটাকেই মেনে নিয়েছি। দলের সিদ্ধান্তই চূড়ান্ত। দল অনেক ভাবনাচিন্তা করে সমীক্ষা করেই প্রার্থী করেছে। তাই দলীয় সিদ্ধান্ত মেনেই মাঠে নামা উচিত। ছোট-খাট ক্ষোভ বিক্ষোভ থাকবেই।’

advertisement

আরও পড়ুন: হুমায়ুনের দলের প্রার্থী হলেন ফিরহাদ হাকিমের প্রাক্তন জামাই! কান্দিতে চিন্তা বাড়ল তৃণমূলের?

ভোটের প্রচারে বেরিয়ে শোভনদেব চট্টোপাধ্যায়ের দাবি, ‘ভোটের আগে যতই বদলি করুক আধিকারিকদের। মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস। ইলেকশন কমিশনার নিজের পদের মর্যাদা রাখছেন না। তাঁর আচরণ বুঝিয়ে দিচ্ছে উনি বিজেপির হয়ে কাজ করছেন। প্রধানমন্ত্রী রকের ভাষায় কথা বলছেন। আর একাধিক রাজ্যে কমিশনের নজর নেই। কমিশনের তরফে টাকা দেখুক।’

advertisement

আরও পড়ুন: ২০২১ নন্দীগ্রাম গণনার জেলাশাসক সেই স্মিতা পাণ্ডে এবার ইলেকশন অফিসার, নতুন দায়িত্বে আর কারা?

২৯১টি আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। কালিম্পং, কার্শিয়ং ও দার্জিলিং…এই তিনটি আসন অনীত থাপাকে ছেড়ে দিয়ে বাকিগুলিতে প্রার্থীদের নাম ঘোষণা করেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কালীঘাটে মমতার বাসভবন থেকে সাংবাদিক বৈঠক করে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। সমাজের বিভিন্ন স্তর থেকে ঠাঁই পেয়েছেন প্রার্থীরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
২৫০ আসনের লক্ষ্যে ‘বিমান’ উড়ান, বারুইপুরে জোরদার প্রচার শুরু
আরও দেখুন

আবীর ঘোষাল

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sovandeb Chattopadhyay TMC: 'তাঁর আচরণ বুঝিয়ে দিচ্ছে উনি বিজেপির হয়ে কাজ করছেন', বালিগঞ্জে প্রচারে বেরিয়ে শোভনদেবের নিশানায় কে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল