West Bengal Elections 2026: ২০২১-এ ২৮ লক্ষ ভোট পেয়েও CPIM আসন সংখ্যা শূন্য! শক্তি বাড়লেও 'জিরো'র পিছনে ছিল বড় কারণ! অবশেষে পড়ল ধরা
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
২০২১ সালে সিপিআইএম পেয়েছিল কয়েক লক্ষ ভোট। লক্ষ লক্ষ ভোট পেলেও আসনের ভাঁড়ার ছিল শূন্যই! কোন সমীকরণে গত বিধানসভায় একটিও আসন পায়নি সিপিআইএম? দেখে নেওয়া যাক
advertisement
1/7

২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল সামনে আসার পর অনেকেই অবাক হয়ে গিয়েছিলেন। সেবার সিপিআইএম একটিও আসন পায়নি। কিন্তু, ভোটের অঙ্কের দিক থেকে দেখতে গেলে তাঁদের সমর্থন সম্পূর্ণ নিঃশেষ হয় যায়নি।
advertisement
2/7
২০২১ সালে কোনও আসন না পেলেও বেশ কিছু আসনে উল্লেখযোগ্যভাবে ভোট পেয়েছিল সিপিআইএম। ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে ফের আলোচনায় উঠে আসছে সেই আসনগুলিই।
advertisement
3/7
গত ১৫ মার্চ ভোটের নির্ঘণ্ট প্রকাশ করে নির্বাচন কমিশন আর এর অনতিবিলম্বেই ১৬ মার্চ তাঁদের প্রার্থী তালিকা প্রকাশ করে সিপিআইএম। সেই ঘোষণার পর থেকেই রাজনীতির অলিগলিতে পাক খেতে থাকে একটা প্রশ্ন ২০২১ সালের ফল কি ২০২৬-এর লড়াইয়ের কোনও ইঙ্গিত দিচ্ছে? কোন কোনও আসনে এখনও বামেরা জোর লড়াই দিয়ে টিকে থাকতে পারেন বলে হিসাব কষতে শুরু করে দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
advertisement
4/7
২০২১-এ সিপিআইএমের সামগ্রিক ফলওই বছর বিধানসভা ভোটে সিপিআইএম মোট প্রায় ২৮ লক্ষের বেশি ভোট পেয়েছিল। তবে শতাংশের হিসাবে মাত্র ৪.৭%। একটি আসনও জিততে পারেনি তাঁরা।২০২১ সালে আইএসএফ এবং কংগ্রেসের সঙ্গে জোট করে লড়াইয়ে নেমেছিল সিপিআইএম। সেবারে সিপিআইএম ভরসা রেখেছিল তরুণ মুখের উপর। মীনাক্ষী মুখোপাধ্যায়, সায়নদীপ মুখোপাধ্যায়, সৃজন ভট্টাচার্য, শতরূপ ঘোষ, ঐশী ঘোষ-সহ একাধিক তরুণ তুর্কীর মুখ দেখা গিয়েছিল।
advertisement
5/7
আশা জাগালেও ফলাফলেও তার প্রতিফলনে দেখা যায়নি। শেষ পর্যন্ত সংযুক্ত মোর্চা মাত্র একটি আসন নিজের ঝুলিতে আনতে পারে। তাও সেটি পায় আইএসএফ।
advertisement
6/7
কোন কোন আসনে উল্লেখযোগ্য ফল করেছিল সিপিআইএম?যে আসনগুলিতে সিপিআইএম তুলনামূলকভাবে বেশি ভোট পেয়েছিলসেই আসনগুলি হল- যাদবপুর, বেলগাছিয়া পূর্ব, বালিগঞ্জ, সিঙ্গুর, ডোমজুড়, এবং উলুবেড়িয়া অঞ্চল এবং উত্তরপাড়া। এছাড়াও, বেশ কিছু অঞ্চলে দ্বিতীয়, তৃতীয় স্থানে সিপিআইএম উল্লেখযোগ্যভাবে ভাল ফল করেছিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই আসনগুলিই ভবিষ্যতে বাম ভাগ্য খুলে দেওয়ার ক্ষেত্রে প্রধান চাবিকাঠি হতে পারে।
advertisement
7/7
কিন্তু, ২০২১ সালে কেন একটিও আসন পায়নি সিপিআইএম?প্রশ্ন উঠেছে, এত বিপুল পরিমাণ ভোট থাকা সত্ত্বেও একটিও আসন জিততে পারেনি সিপিআইএম। বিশ্লেষকদের মতে, এর প্রধান কারণ দাঁড়ায় ভোটে তৃণমূল ও বিজেপির মেরুকরণের রাজনীতি। এই লড়াইয়ে অধিকাংশ বিরোধী ভোট দুই ভাগে বিভক্ত হয়ে যায়। ফলে সিপিআইএমের ভোট থাকলেও তা কোনওভাবেই আসনে পরিণত হয়নি।