TRENDING:

Nandigram CPIM: একদিকে শুভেন্দু-অন্যদিকে তৃণমূলের পবিত্র কর! নন্দীগ্রামে CPIM-এর প্রার্থী কে? মাস্টারস্ট্রোক দিতে চলেছে বামেরা

Last Updated:

Nandigram CPIM: নন্দীগ্রামে এবার মেগাফাইট। শুভেন্দুর বিরুদ্ধে প্রার্থী তৃণমূলের পবিত্র কর। কিন্তু বামেদের প্রার্থী কে হতে চলেছেন?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নন্দীগ্রাম: নন্দীগ্রামের মতো রাজ্যের হাইভোল্টেজ কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হিসেবে লড়বেন শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ পবিত্র কর। মঙ্গলবার সকালে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগদান করেছিলেন তিনি। আর বিকেলে দেখা গেল, নন্দীগ্রামের প্রার্থী হিসেবে তাঁর নামই ঘোষণা করলেন অভিষেক। আর সেই ঘটনার পরই প্রত্যাশা মতো তৃণমূলে যোগ দিলেন পবিত্র করের স্ত্রী শিউলি করও! কিন্তু নন্দীগ্রামে বামেদের প্রার্থী কে হতে চলেছেন? তা নিয়ে এখনও জল্পনা অব্যাহত।
নন্দীগ্রামে বামেদের প্রার্থী কে?
নন্দীগ্রামে বামেদের প্রার্থী কে?
advertisement

এরই মধ্যে জানা যাচ্ছে, নন্দীগ্রামে এবার আর প্রার্থী দেবে না সিপিআইএম। বরং সেই আসনটি তারা ছেড়ে দেবে সিপিআই-কে। এর আগেও অবশ্য নন্দীগ্রামে প্রার্থী দিয়েছে সিপিআই। তবে, ২০২১ সালে হাইভোল্টেজ নন্দীগ্রামে একদিকে ছিলেন তৃণমূলের তরফে মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপির শুভেন্দু অধিকারী আর সিপিআইএম-এর তরফে মীনাক্ষী মুখোপাধ্যায়। তবে, সেই মীনাক্ষীকে এবার দাঁড় করানো হয়েছে উত্তরপাড়া কেন্দ্র থেকে। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, তাহলে বামেদের হয়ে নন্দীগ্রামে দাঁড়াবে কে?

advertisement

আরও পড়ুন: শুভেন্দুর বিরুদ্ধে নন্দীগ্রামে প্রার্থী তাঁরই ‘বন্ধু’ পবিত্র কর! তারপরই পবিত্রর বিজেপি নেত্রী স্ত্রী যা করলেন, অবাক গোটা নন্দীগ্রাম! কী ঘটল জানেন?

প্রসঙ্গত, ২০১১ সালে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর সিপিআইএমের শক্তিক্ষয় শুরু হয়। ২০১৬র বিধানসভা নির্বাচনে পাঁশকুড়া পূর্ব, তমলুক এবং হলদিয়া বিধানসভায় জয় পায় সিপিএম। ২০২১–এ পূর্ব মেদিনীপুরে একটি আসনও পায়নি সিপিএম। ওই বছর বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরে ভাল ফল করে বিজেপি। বিজেপির উত্থানের সঙ্গে সঙ্গে জেলায় শক্তি হারাতে শুরু করে সিপিআইএম।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
২৫০ আসনের লক্ষ্যে ‘বিমান’ উড়ান, বারুইপুরে জোরদার প্রচার শুরু
আরও দেখুন

যার জেরে সমালোচনার তিরে বিদ্ধ হতে হয়েছে সিপিআইএমকে। আসলে নন্দীগ্রাম আসনে বরাবর প্রার্থী দিত সিপিআই। ২০২১ সালে বিধানসভায় এখানে প্রার্থী দিয়েছিল সিপিআইএম। প্রার্থী ছিলেন মিনাক্ষী মুখোপাধ্যায়। এ বার সেই আসন শরিক দল সিপিআইকে ছেড়ে দিচ্ছে তারা। শুধু নন্দীগ্রাম নয়, কাঁথি দক্ষিণ, পটাশপুর এবং তমলুক আসনে বামফ্রন্টের জোটসঙ্গী সিপিআই প্রার্থী দেবে বলে জানা গিয়েছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পূর্ব মেদিনীপুর/
Nandigram CPIM: একদিকে শুভেন্দু-অন্যদিকে তৃণমূলের পবিত্র কর! নন্দীগ্রামে CPIM-এর প্রার্থী কে? মাস্টারস্ট্রোক দিতে চলেছে বামেরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল