TRENDING:

North 24 Pargana : খাদ্যে বিষক্রিয়া, অনুষ্ঠানে খেতে গিয়ে অসুস্থ একশোর বেশি মানুষ, ভোর থেকেই ডায়েরিয়ায় আক্রান্ত বহু

Last Updated:

Food Poisoning : একটি অনুষ্ঠান খাবার খেতে গিয়েছিলেন অনেকেই। খাবার খাওয়ার পর থেকেই একে একে অসুস্থ হতে শুরু করেন গ্রামবাসীরা। বাড়তে থাকে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মিনাখাঁ, উত্তর ২৪ পরগনা, জুলফিকার মোল্যা : খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ শতাধিক, মিনাখাঁয় চাঞ্চল্য। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার মিনাখাঁর খড়িবেড়িয়া এলাকায় খাদ্যে বিষক্রিয়ার জেরে অসুস্থ হয়ে পড়লেন শতাধিক মানুষ। সেই অনুষ্ঠানে খেয়ে আসার পর থেকেই বহু মানুষ অসুস্থ হয়ে পড়েন বলে খবর। তার পরই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
গ্রামীণ হাসপাতালে ভর্তি অসুস্থরা 
গ্রামীণ হাসপাতালে ভর্তি অসুস্থরা 
advertisement

জানা গিয়েছে, এলাকায় একটি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যেখানে গ্রামের বহু মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান উপলক্ষে খাবারের ব্যবস্থাও করা হয়। খাওয়ার পর থেকেই একে একে অসুস্থ হতে শুরু করেন গ্রামবাসীরা। সময়ের সঙ্গে সঙ্গে দ্রুত বাড়তে থাকে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা, যা ইতিমধ্যেই শতাধিক ছাড়িয়েছে। ভোর থেকে পাতলা পায়খানা, বমি, জ্বর ও পেটের ব্যথার উপসর্গ নিয়ে বহু মানুষ অসুস্থ হয়ে পড়েন।

advertisement

এর মধ্যে বেশ কয়েকজনকে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও গ্রামে বহু মানুষ অসুস্থ অবস্থায় রয়েছেন। হাসপাতালে একের পর এক অনেককেই ভর্তি করা হচ্ছে। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, খাদ্যে বিষক্রিয়ার জেরেই এই ডায়রিয়ার প্রাদুর্ভাব ঘটেছে। স্বাস্থ্য দফতর পরিস্থিতির ওপর নজর রাখছে।

আরও পড়ুন- ভোট প্রচারে বেরিয়ে ঝড় তুললেন চোপড়ার তৃণমূল প্রার্থী! দলের কর্মীদের উদ্দেশে বড় বার্তা

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
বাবার মতোই বাগপটু, কঠিন আসন জিততে 'বিরল' সমস্যা নিয়ে আসরে গৌতম পুত্র সপ্তর্ষী
আরও দেখুন

এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্বাস্থ্যকর্মীরা গ্রামে পৌঁছে অসুস্থদের প্রাথমিক চিকিৎসা শুরু করেছেন। প্রয়োজনীয় ওআরএস ও ওষুধ বিতরণ করা হচ্ছে বলে জানা গিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৎপরতা শুরু হয়েছে।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Pargana : খাদ্যে বিষক্রিয়া, অনুষ্ঠানে খেতে গিয়ে অসুস্থ একশোর বেশি মানুষ, ভোর থেকেই ডায়েরিয়ায় আক্রান্ত বহু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল