advertisement

Malda News: ইদের কেনাকাটা করে আর বাড়ি ফেরা হল না! সুজাপুরে ভয়াবহ দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যু, গোটা এলাকায় শোকের ছায়া

Last Updated:

Malda News: ইদের কেনাকাটা করে বাড়ির ফেরার পথে দুর্ঘটনা। মোটরবাইক ও টোটোকে সজোরে ধাক্কা উল্টো দিক থেকে আসা এক কন্টেনারের। দুই যুবকের মর্মান্তিক পরিণতি।

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু
ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু
মালদহ, জিএম মোমিনঃ মালদহের কালিয়াচক থানার সুজাপুর এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের। ইদের কেনাকাটা সেরে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। মৃতদের মধ্যে একজন মোটরবাইক আরোহী এবং অপরজন টোটো চালক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত বাইক আরোহীর নাম আলামিন শেখ (২১)। তাঁর বাড়ি সুজাপুরের চামাগ্রাম এলাকায়। অন্যদিকে মৃত টোটো চালকের নাম রফিকুল খান (৩৫)। তিনি সুজাপুরের বিশ্বাসপাড়া এলাকার বাসিন্দা।
বুধবার দুপুরে কালিয়াচক থানার সুজাপুরের ডাঙা এলাকায় জাতীয় সড়কে একটি মোটরবাইক ও টোটোকে সজোরে ধাক্কা মারে উল্টো দিক থেকে আসা একটি কন্টেনার। ধাক্কার জেরে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনজন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে হাত লাগান।
আরও পড়ুনঃ হেভিওয়েটদের পাশাপাশি নতুন মুখে আস্থা! কোচবিহারে তৃণমূলের প্রার্থী তালিকায় চমক, কোন কেন্দ্রে কে টিকিট পেলেন দেখুন
আহতদের উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা বাইক আরোহী আলামিন শেখ এবং টোটো চালক রফিকুল খানকে মৃত বলে ঘোষণা করেন। আহত অপর একজন চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গিয়েছে।
advertisement
advertisement
মৃত টোটো চালকের আত্মীয় ফুলতানা বিবি জানান, প্রতিদিনের মতো এদিন সকালে টোটো নিয়ে কাজে বেরিয়েছিলেন রফিকুল। কালিয়াচক থেকে টোটোয় মাল বোঝাই করে সুজাপুরে ফিরছিলেন, সেই সময়ই দুর্ঘটনাটি ঘটে। অন্যদিকে মৃত বাইক আরোহীর আত্মীয় মোঃ দিলবার হোসেন জানান, “ইদের কেনাকাটা করে বাড়ি ফিরছিল দুই বন্ধু। সেই সময় উল্টো দিক থেকে আসা কন্টেনার তাঁদের ধাক্কা মারে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উৎসবের মরশুমে এই ঘটনায় মৃতদের পরিবার সহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ইতিমধ্যেই ঘাতক কন্টেনারটি আটক করেছে কালিয়াচক থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Malda News: ইদের কেনাকাটা করে আর বাড়ি ফেরা হল না! সুজাপুরে ভয়াবহ দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যু, গোটা এলাকায় শোকের ছায়া
Next Article
advertisement
Assembly Election 2026: জেলাশাসকদের পদে বড় রদবদল করল নির্বাচন কমিশন, ৭২ ঘণ্টার মধ্যে ফের নতুন জেলাশাসক মুর্শিদাবাদে
জেলাশাসকদের পদে বড় রদবদল করল নির্বাচন কমিশন, ৭২ ঘণ্টার মধ্যে ফের নতুন জেলাশাসক মুর্শিদাবাদে
  • মুর্শিদাবাদে মাত্র ৭২ ঘণ্টার ব্যবধানে ফের জেলা শাসক পরিবর্তন করল নির্বাচন কমিশন.

  • নতুন জেলা শাসক হলেন আর অর্জুন, সুরেন্দ্রকুমার মীনাকে সরিয়ে দেওয়া হয়েছে পদ থেকে.

  • একসঙ্গে ১৩ জন আইএএস ও বদলি, ভোটের আগে দ্রুত প্রশাসনিক রদবদল করছে কমিশন.

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement