TRENDING:

South 24 Parganas News: মিড-ডে মিলের পাতে শুধু ডাল-ভাত নয়, আছে ইলিশ-চিংড়ির চমক! ফলতার স্কুলে রাজকীয় আয়োজন

Last Updated:
শিক্ষকদের একাংশের মতে, মিড ডে মিল শুধুমাত্র খাদ্য বিতরণ প্রকল্প নয়, এটি শিশুদের সামগ্রিক বিকাশের একটি গুরুত্বপূর্ণ অংশ। ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের এই ব্যতিক্রমী উদ্যোগ তাই অন্য বিদ্যালয়ের কাছেও অনুকরণীয় হয়ে উঠতে পারে। সব মিলিয়ে, পুষ্টি ও শিক্ষার সমন্বয়ে ফলতার এই উদ্যোগ এক ইতিবাচক বার্তা তুলে ধরল।
advertisement
1/5
মিড-ডে মিলের পাতে শুধু ডাল-ভাত নয়, আছে ইলিশ-চিংড়ির চমক! ফলতার স্কুলে রাজকীয় আয়োজন
বুধবার প্রধানমন্ত্রী পোষণ শক্তি যোজনা এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যৌথ উদ্যোগে দক্ষিণ ২৪ পরগনার ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে দেখা গেল এক অভিনব চিত্র। বিদ্যালয়ের ৩৯৪ জন ছাত্রছাত্রীদের জন্য এদিন মিড-ডে মিলের আহারে পরিবেশন করা হয় বিশেষ পুষ্টিকর ও আকর্ষণীয় খাদ্যতালিকা। (তথ্য ও ছবি- সুমন সাহা)
advertisement
2/5
যা ঘিরে পড়ুয়াদের মধ্যে তৈরি হয় ব্যাপক উৎসাহ ও আনন্দের পরিবেশ। সাধারণ দিনের মতো শুধুমাত্র ভাত-ডালেই সীমাবদ্ধ থাকেনি মেনু। এদিন পড়ুয়াদের জন্য ছিল ভাত, ডাল, আলুমাখার পাশাপাশি ইলিশ মাছ ভাজা, ইলিশ ভাপা, ইলিশ মাছের তেল এবং বাগদা চিংড়ি মাছের সুস্বাদু তরকারি। (তথ্য ও ছবি- সুমন সাহা)
advertisement
3/5
এমন সমৃদ্ধ খাবার পেয়ে খুদে পড়ুয়াদের মধ্যে ছিল চোখে পড়ার মতো উচ্ছ্বাস। অনেকেই জানায়, এত বৈচিত্র্যময় ও সুস্বাদু খাবার তারা আগে মিড-ডে মিলে পায়নি। বিদ্যালয়ের প্রধান এ বিষয়ে জানান, প্রধানমন্ত্রী পোষণ শক্তি যোজনার মূল লক্ষ্য হল ছাত্রছাত্রীদের পুষ্টির মান বৃদ্ধি করা এবং তাদের সুস্বাস্থ্যের দিকে নজর দেওয়া। সেই ভাবনা থেকেই আমরা আজকের এই বিশেষ খাদ্যতালিকার আয়োজন করেছি। (তথ্য ও ছবি- সুমন সাহা)
advertisement
4/5
ইলিশ ও চিংড়ি মাছ প্রোটিনসমৃদ্ধ এবং শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ধরনের উদ্যোগ ছাত্রছাত্রীদের শুধু পুষ্টির জোগান দেয় না, বরং তাদের স্কুলমুখী করতেও বিশেষভাবে সহায়ক। (তথ্য ও ছবি- সুমন সাহা)
advertisement
5/5
অনেক সময় দেখা যায়, উন্নত মানের খাবারের আকর্ষণে পড়ুয়াদের উপস্থিতির হারও বেড়ে যায়। তাই ভবিষ্যতেও নির্দিষ্ট সময় অন্তর এই ধরনের বিশেষ মেনু চালু রাখার পরিকল্পনা রয়েছে। স্থানীয় অভিভাবকরাও বিদ্যালয়ের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। (তথ্য ও ছবি- সুমন সাহা)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: মিড-ডে মিলের পাতে শুধু ডাল-ভাত নয়, আছে ইলিশ-চিংড়ির চমক! ফলতার স্কুলে রাজকীয় আয়োজন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল