TRENDING:

North 24 Parganas News: ভারত-বাংলাদেশ সীমান্তের কাছেই একটুকরো বৃন্দাবন, কালীন্দি নদীর তীরে উপচে পড়া ভিড়! দেখার সুযোগ বছরে একবার

Last Updated:

North 24 Parganas News: হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেবখালীর চাড়ালখালিতে প্রতিবছর মাঘী পূর্ণিমায় এই হরিমেলায় লক্ষাধিক ভক্ত সমাগম ঘটে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হিঙ্গলগঞ্জ, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: কালিন্দী নদীর তীরে শতাব্দীপ্রাচীন চাড়ালখালি হরিমেলা। সুন্দরবনের বুকে কালিন্দী নদীর তীরে অবস্থিত চাড়ালখালি হরিমেলা যেন এক পবিত্র তীর্থক্ষেত্র। প্রতি বছর মাঘী পূর্ণিমা তিথিতে এই ঐতিহ্যবাহী মেলাকে কেন্দ্র করে সুন্দরবনের বিভিন্ন দ্বীপ ও প্রত্যন্ত অঞ্চল থেকে লক্ষ লক্ষ ভক্তের ঢল নামে। ভক্তি, বিশ্বাস ও লোকসংস্কৃতির মিলনে এই মেলা আজও সুন্দরবনের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ হিসেবে পরিচিত। প্রায় দুই শতাব্দী প্রাচীন চাড়ালখালি হরি মন্দিরকে ঘিরেই এই মেলার সূচনা।
advertisement

বছরের নির্দিষ্ট দিনে শুরু হওয়া এই হরিমেলায় পূণ্যভূমি কানায় কানায় ভরে ওঠে ভক্তদের উপস্থিতিতে। কালিন্দী নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা এই মন্দির একদিকে যেমন সুন্দরবনের অরণ্যঘেরা প্রকৃতি, তেমনই অন্যদিকে আন্তর্জাতিক সীমান্তের নিকটবর্তী ভৌগোলিক অবস্থান মেলাটিকে আলাদা মাত্রা দেয়। উত্তর ২৪ পরগনা জেলার হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেবখালীর চাড়ালখালিতে প্রতিবছর মাঘী পূর্ণিমায় এই হরিমেলায় লক্ষাধিক ভক্ত সমাগম ঘটে।

advertisement

আরও পড়ুন: গার্লফ্রেন্ডকে গোলাপ দেওয়ার কথা ভুলে যাবেন, জবার এমন সৌন্দর্য্য দেখে মন গলে যাবে প্রেয়সীর! না দেখলে চরম মিস

হরি মন্দিরে পুজো দেওয়াকে কেন্দ্র করে এই মেলা দীর্ঘদিন ধরেই ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষ্য বহন করে চলেছে। সুন্দরবনের বিভিন্ন প্রান্ত ছাড়াও রাজ্যের নানা জেলা থেকে মানুষজন এই মেলায় এসে মিলিত হন। ফলে এটি এক বৃহৎ সামাজিক ও সাংস্কৃতিক মিলনক্ষেত্রে রূপ নেয়। এই হরিমেলাকে ঘিরে রয়েছে নানা লোককথা। কথিত আছে, প্রায় ২০০ বছর আগে, ১৮৩২ সালে অবিভক্ত বাংলার নকিপুরের জমিদার হরিনারায়ণ চৌধুরি কালিন্দী নদীর চরে ঘন জঙ্গল ও বাদাবন পরিষ্কার করে বসতি স্থাপন করেন।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
ভারত-বাংলাদেশ সীমান্তের কাছেই একটুকরো বৃন্দাবন, কিন্তু দেখার সুযোগ বছরে মাত্র একবার
আরও দেখুন

সেই সময়ে কৈলাশ মৃধার বাড়ির সামনে ধানের গোলার পাশে এক বিশেষ দিনে শ্রী হরির আবির্ভাব ঘটে এবং সেখানে অলৌকিকভাবে উজ্জ্বল আলো দেখা যায়। এই ঘটনাকেই কেন্দ্র করে মাঘী পূর্ণিমা তিথিতে কালিন্দী নদীর তীরে হরিমেলার সূচনা হয় বলে বিশ্বাস। এরপর থেকেই প্রতি বছর বিভিন্ন এলাকা থেকে ভক্তরা শ্রী হরির বিগ্রহ নিয়ে এই মেলায় অংশ নেন। কয়েক দিনব্যাপী চলা এই হরিমেলায় সুন্দরবন সহ পশ্চিমবঙ্গের নানা প্রান্ত থেকে লক্ষাধিক মানুষের সমাগম ঘটে, যা আজও চাড়ালখালি হরিমেলাকে এক ঐতিহাসিক ও আধ্যাত্মিক ঐতিহ্যের প্রতীক করে রেখেছে।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: ভারত-বাংলাদেশ সীমান্তের কাছেই একটুকরো বৃন্দাবন, কালীন্দি নদীর তীরে উপচে পড়া ভিড়! দেখার সুযোগ বছরে একবার
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল