TRENDING:

North 24 Parganas News: বাহুবলীদের শক্তি প্রর্দশন, পুরুষ-মহিলা মিলেমিশে একাকার! পাঞ্জা প্রতিযোগিতায় পালোয়ানদের লড়াই দেখে তাক লেগে যাবে

Last Updated:

North 24 Parganas News: বেঙ্গল পাঞ্জা প্রতিযোগিতা, অংশ নিলেন ১৬ জেলার ২৫০ প্রতিযোগী। বারাসাত ইভিনিং কলেজে অনুষ্ঠিত হয় এই ২৩তম বেঙ্গল পাঞ্জা প্রতিযোগিতা। প্রতিযোগীরা পরবর্তীতে জাতীয় স্তরের পাঞ্জা প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: জেলায় হল বেঙ্গল পাঞ্জা প্রতিযোগিতা, অংশ নিলেন ১৬ জেলার ২৫০ প্রতিযোগী। বারাসাত ইভিনিং কলেজে অনুষ্ঠিত হয় এই ২৩তম বেঙ্গল পাঞ্জা প্রতিযোগিতা। ইভিনিং কলেজ ও স্টেট আর্ম রেসলিং অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এই প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু প্রতিযোগী অংশ নেন।
advertisement

আয়োজকদের তরফে জানা গিয়েছে, মোট ১৬টি জেলা থেকে প্রায় ২৫০ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। মুর্শিদাবাদ, মালদা, কোচবিহার, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি সহ বিভিন্ন জেলার প্রতিযোগীরা এদিন বারাসাত ইভিনিং কলেজে উপস্থিত হয়ে পাঞ্জা লড়াইয়ে নিজেদের দক্ষতা প্রদর্শন করেন।

আরও পড়ুন: জরুরি সময়ে মিলছে না মাতৃযান, চরম বিপদে প্রসূতিরা! কুলতলী গ্রামীণ হাসপাতালে যন্ত্রণার ছবি, সুদিনের অপেক্ষায় মানুষ

advertisement

এই প্রতিযোগিতা থেকেই সফল প্রতিযোগীরা পরবর্তীতে জাতীয় স্তরের পাঞ্জা প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছেন আয়োজক সংস্থার কর্মকর্তারা। জেলার বুকে এই ধরনের বড় পাঞ্জা প্রতিযোগিতা আগে অনুষ্ঠিত হয়নি বলেও জানান। এদিনের প্রতিযোগিতাকে ঘিরে উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। শুধু পুরুষ প্রতিযোগীরাই নন, মহিলারাও সমান উৎসাহ নিয়ে অংশ নেন এই চ্যাম্পিয়নশিপে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
বীরভূমের গ্রামের আজব ছবি, ১২০ টি পরিবারের একটাই পেশা,সকাল হলেই শুরু হয় মুখে রং মাখা...
আরও দেখুন

আয়োজকদের দাবি, শরীরচর্চা ও সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পাশাপাশি সামনে জাতীয় স্তরের প্রতিযোগিতা থাকায় সেই লক্ষ্যেই বাংলার প্রতিযোগীরা নিজেদের আরও প্রস্তুত করছেন। জাতীয় স্তরে সফল হলে ভবিষ্যতে বিশ্বস্তরের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগও মিলতে পারে বাংলার প্রতিযোগীদের বলে জানিয়েছেন রাজ্য পাঞ্জা সংস্থা সম্পাদক স্মৃতিময় দাস।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
North 24 Parganas News: বাহুবলীদের শক্তি প্রর্দশন, পুরুষ-মহিলা মিলেমিশে একাকার! পাঞ্জা প্রতিযোগিতায় পালোয়ানদের লড়াই দেখে তাক লেগে যাবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল