South 24 Parganas News: জরুরি সময়ে মিলছে না মাতৃযান, চরম বিপদে প্রসূতিরা! কুলতলী গ্রামীণ হাসপাতালে যন্ত্রণার ছবি, সুদিনের অপেক্ষায় মানুষ

Last Updated:

South 24 Parganas News: কুলতলী গ্রামীণ হাসপাতালে বন্ধ মাতৃযান। সমস্যায় পড়েছেন সুন্দরবনের গর্ভবতী মহিলারা। মাতৃযান চালকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বকেয়া টাকা পাচ্ছেন না। সবমিলিয়ে সেখানে বেহাল স্বাস্থ্য পরিষেবা।

+
বেহাল

বেহাল স্বাস্থ্যকেন্দ্র, জরুরি সময়ে মিলছে না মাতৃযান

দক্ষিণ ২৪ পরগনা, কুলতলী, সুমন সাহা: কুলতলী, যা সুন্দরবনে অন্যতম প্রবেশদ্বার বলে পরিচিতি। সুন্দরবনের দোরগোড়ায় অবস্থিত জয়নগর গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র। মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানিয়ে, যেটি বিধায়ক  জয়নগর কুলতলী গ্রামীণ হাসপাতালে রূপান্তরিত করেন। সুন্দরবনের জঙ্গল সংলগ্ন এই প্রত্যন্ত এলাকার মৎস্যজীবী বাঘ কিংবা কুমিরের আক্রমণ থেকে গুরুতর জখম হলে, তাঁদের ন্যূনতম স্বাস্থ্য পরিষেবা নিয়মিত পাওয়ার কথা থাকলেও, তা এখনও তা অধরা।
এই মুহূর্তে সেখানে বেহাল স্বাস্থ্য পরিষেবা। ছড়িয়ে ছিটিয়ে আছে জঞ্জাল, আবর্জনা। যা মশাদের আতুড়ঘর তৈরি হয়েছে। সাধারণ মানুষজন নিয়মিত স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত। এছাড়াও গর্ভবতী ও প্রসূতিদের জন্য বরাদ্দকৃত মাতৃযানও মিলছে না এই মুহূর্তে। গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র কুলতলী গ্রামীণ হাসপাতালে বন্ধ মাতৃযান। সমস্যায় পড়েছেন সুন্দরবনের গর্ভবতী মহিলারা।
আরও পড়ুন: চকলেট আর খেলনা দিয়ে শিশুদের টোপ, রায়গঞ্জে ‘ছেলেধরা’ সন্দেহে হাতেনাতে পাকড়াও এক যুবক! ঘুম উড়েছে অভিভাবকদের
কুলতলী ব্লক জুড়ে যে ১৬ টি মাতৃযান চলে, সেই গাড়ি বন্ধ করে দিয়েছেন চালকরা। অভিযোগ, দীর্ঘদিন ধরে বকেয়া টাকা পাচ্ছেন না। আর সেই কারণেই তাঁরা গাড়ির খরচ বহন করতে না পেরে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন। এতে সমস্যায় পড়েছেন সুন্দরবনের মানুষজন।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জামতলা হাসপাতালে প্রতি মাসে প্রায় গড়ে ২০০ শিশুর জন্ম হয়। এই হাসপাতালে কুলতলী ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে বেশ কয়েকজন গর্ভবতী মহিলা যেতেন। কিন্তু মাতৃযান না থাকার কারণে চরম দুর্ভোগে পড়েছেন গর্ভবতী মহিলা থেকে এলাকার বিভিন্ন রোগীরা। এই সমস্যা কবে মিটবে, সেদিকে তাকিয়ে সুন্দরবনবাসী।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
South 24 Parganas News: জরুরি সময়ে মিলছে না মাতৃযান, চরম বিপদে প্রসূতিরা! কুলতলী গ্রামীণ হাসপাতালে যন্ত্রণার ছবি, সুদিনের অপেক্ষায় মানুষ