advertisement

North Dinajpur News: চকলেট আর খেলনা দিয়ে শিশুদের টোপ, রায়গঞ্জে ‘ছেলেধরা’ সন্দেহে হাতেনাতে পাকড়াও এক যুবক! ঘুম উড়েছে অভিভাবকদের

Last Updated:

North Dinajpur News: ছেলেধরা সন্দেহে ছড়াল আতঙ্ক। রায়গঞ্জের উত্তর কলেজপাড়া এলাকায় এক অজ্ঞাতপরিচয় যুবককে ঘিরে সন্দেহের সৃষ্টি হয়। ধৃত যুবকের কাছ থেকে উদ্ধার হয়েছে স্প্রে, চকলেট, বাচাদের খেলনা সহ বেশ কিছু সামগ্রী। যা আতঙ্ক বাড়িয়েছে।

ছেলেধরা সন্দেহে গ্রেফতার এক যুবক (প্রতিকী ছবি)
ছেলেধরা সন্দেহে গ্রেফতার এক যুবক (প্রতিকী ছবি)
রায়গঞ্জ, উত্তর দিনাজপুর, মুক্তা সরকার: ফের ছেলেধরা সন্দেহে ছড়াল আতঙ্ক। ঘটনার জেরে এক যুবককে দ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বিভিন্ন সরঞ্জাম। জানা গিয়েছে, ছেলেধরা সন্দেহে চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জের উত্তর কলেজপাড়া এলাকায় এক অজ্ঞাতপরিচয় যুবককে ঘিরে সন্দেহের সৃষ্টি হয়। এলাকাবাসীর অভিযোগ, ওই যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।
আরও পড়ুন: ছেলেমেয়ে স্কুল গেলেই বুক কাঁপত বাবা-মায়ের, একই রাস্তায় ১৫ দিনে সাতটি দুর্ঘটনা! অবশেষে কোটি কোটি ব্যয়ে আমূল বদলে যাচ্ছে ছবি
তল্লাশিতে ধৃত যুবকের কাছ থেকে স্প্রে, চকলেট, বাচাদের খেলনা সহ বেশ কিছু সামগ্রী উদ্ধার করা হয়েছে। এরপর খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে আটক করে থানায় নিয়ে গিয়েছে। পাশাপাশি ওই যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে খবর।
advertisement
advertisement
এই ঘটনার পরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই যুবকের সঙ্গে সত্যিই কোনও ছেলেধরা চক্র জড়িত কিনা, তা এখনও খতিয়ে দেখছে পুলিশ। উল্লেখ্য, ছেলেধরা সন্দেহে বেশ কিছু জায়গায় আতঙ্ক ছড়িয়েছে। যদিও প্রশাসনের তরফ থেকে সাবধান থাকা, গুজব ছড়ানো বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তামধ্যেই এই ঘটনায় আতঙ্ক বেড়েছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North Dinajpur News: চকলেট আর খেলনা দিয়ে শিশুদের টোপ, রায়গঞ্জে ‘ছেলেধরা’ সন্দেহে হাতেনাতে পাকড়াও এক যুবক! ঘুম উড়েছে অভিভাবকদের
Next Article
advertisement
‘যুদ্ধ কবে শেষ হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেব আমরা...’, ট্রাম্পের মন্তব্যের পরে বিবৃতি দিয়ে জানাল ইরানের IRGC বাহিনী
‘যুদ্ধ কবে শেষ হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেব আমরা...’, ট্রাম্পের মন্তব্যের পরে জবাব ইরানের
  • ‘যুদ্ধ কবে শেষ হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেব আমরা...’

  • ট্রাম্পের মন্তব্যের পরে জবাব ইরানের

  • ট্রাম্পের মন্তব্যের পরে বিবৃতি দিয়ে জানাল ইরানের IRGC বাহিনী

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement