IPL 2026 : ৯ মাসে একটাও টি-২০ ম্যাচ খেলেননি, আজ সেই তারকা ক্রিকেটার ক্যাপ্টেন হয়ে নামবেন মাঠে! আইপিএলে আজ জমজমাট ম্যাচ
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
IPL 2026 : আইপিএল ২০২৬-এ আজ পঞ্জাব কিংস বনাম গুজরাত টাইটান্স ম্যাচ। আর আজ প্রায় ১০ মাস পর টি-২০ ম্যাচ খেলতে মাঠে নামবেন শ্রেয়স আইয়ার।
কলকাতা : আজ ৩১ মার্চ, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে পঞ্জাব কিংস এবং গুজরাত টাইটান্সের মধ্যে। গত মরসুমের রানার-আপ পঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়স আইয়ার এখন আলোচনা কেন্দ্রবিন্দুতে আছেন।
শ্রেয়স গত টুর্নামেন্ট থেকে কোনও ম্যাচ খেলেননি। তাই এই মুহূর্তে সকলের নজর তাঁর দিকে থাকবে। অম্বাতি রায়াডু মনে করেন, মঙ্গলবার মুল্লানপুরে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে পঞ্জাব কিংসের ম্যাচের আগে শ্রেয়স আইয়ার তাঁর টি২০ ফর্ম নিয়ে খুব বেশি চিন্তিত হবেন না।
উল্লেখযোগ্য বিষয় হল, শ্রেয়স গত বছর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলা আইপিএল ফাইনালের পর থেকে কোনও টি২০ ম্যাচ খেলেননি। রায়াডুর মতে, সম্প্রতি টি২০ ক্রিকেট না খেলার বিষয়টিকে বড় সমস্যা হিসেবে দেখা উচিত নয়।
advertisement
advertisement
তিনি বিশ্বাস করেন, অভিজ্ঞ খেলোয়াড় হওয়ায় শ্রেয়স দ্রুত ফর্ম ফিরে পাবেন। তিনি আরও বলেন, মুল্লানপুরের মাঠ তাঁর জন্য কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে, কারণ এখানে তিনি পাঁচটি ম্যাচে মাত্র ২৭ রান করেছেন। তবুও রায়াডুর আশা, অধিনায়কের দায়িত্ব শ্রেয়সকে অতিরিক্ত আত্মবিশ্বাস দেবে এবং তিনি এই মাঠে আরও ভালো পারফরম্যান্স দেখাতে পারবেন।
রায়াডু বলেন, “যদি অন্য খেলোয়াড় হত, তবে আমি বড় চ্যালেঞ্জ মনে করতাম। কিন্তু শ্রেয়স অভিজ্ঞ খেলোয়াড়। ও নিশ্চয়ই প্র্যাকটিস ম্যাচ খেলেছে। এটা শুধু মানসিকভাবে নিজেকে প্রস্তুত রাখার বিষয়। তাই আমার মনে হয় না, এটি ওর জন্য কোনো সমস্যা হবে। রায়াডু মনে করেন যে পঞ্জাব কিংসের জন্য শ্রেয়স আইয়ারের ৩ নম্বরে ব্যাট করা উচিত।
advertisement
advertisement
advertisement
advertisement
শ্রেয়স আইয়ার আইপিএল ২০২৫-এ দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। ১৭টি ম্যাচে তিনি গড় ৫০.৩৩ এবং স্ট্রাইক রেট ১৭৫.০৭-এ ৬০৪ রান করেছেন। তিনি ছটি অর্ধশতক করেছেন, ৪৩টি চার ও ৩৯টি ছক্কা মেরেছেন এবং পঞ্জাব কিংসকে ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 31, 2026 6:18 PM IST









