advertisement

পেছনের জাহাজটাই উড়ে গেল মিসাইলে! ইরানের বন্দরে জাহাজে আটকে স্বামী, আতঙ্কে দিন কাটছে গাইঘাটার পরিবারের

Last Updated:

ইরানের আব্বাস বন্দরে জাহাজে আটকে রয়েছেন উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানা বকচারার বাসিন্দা গৌতম দেবনাথ। প্রায় ৪০ দিন আগে শ্রীলঙ্কা থেকে রওনা দেয় জাহাজটি৷

পেছনের জাহাজটাই উড়ে গেল মিসাইলে! ইরানের বন্দরে জাহাজে আটকে স্বামী, আতঙ্কে দিন কাটছে গাইঘাটার পরিবারের
পেছনের জাহাজটাই উড়ে গেল মিসাইলে! ইরানের বন্দরে জাহাজে আটকে স্বামী, আতঙ্কে দিন কাটছে গাইঘাটার পরিবারের
অনিরুদ্ধ কির্তনীয়া , বনগাঁ: পণ্যবাহী জাহাজে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিংয়ের কাজে গিয়ে চল্লিশ দিন ধরে ইরানের আব্বাস বন্দরে জাহাজের মধ্যে আটকে রয়েছেন উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানা বকচারার বাসিন্দা গৌতম দেবনাথ। পরিবার সূত্রে জানা গিয়েছে, ডিসেম্বর মাসে পণ্যবাহী জাহাজের কাজে গিয়েছিলেন তিনি। ৪০ দিন আগে শ্রীলঙ্কা থেকে ওই জাহাজ রওনা দেয়।
সূত্রের খবর, ইরানের আব্বাস বন্ধরে গিয়ে আটকে পড়েন। গৌতম জানান, গতকাল, সোমবার তাদের জাহাজের পিছনের একটি জাহাজে মিশাইল পড়ে ধ্বংস হয়ে যায়। তার পর থেকে আতঙ্ক বেড়েছে। বাড়ি ফেরার জন্য রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের কাছে আবেদন জানিয়েছেন তিনি।
advertisement
advertisement
গৌতমের স্ত্রী সঙ্গিতা রায় বলেন, আব্বাস বন্দরে প্রায় ৪০ দিন ধরে জাহাজের মধ্যে আটকে রয়েছে। সেখানে নেটওয়ার্ক না থাকায় ঠিক মতো যোগাযোগ করা যাচ্ছে না বলেই সূত্রের খবর। ওদের জাহাজে পর্যাপ্ত খাবার ও জল রয়েছে কিন্তু আতঙ্কের মধ্যে দিন কাটছে তাদের। কয়েকদিন আগে ওদের হাজারের পিছনের জাহাজে বিস্ফোরণ হয়। এই সব খবর শুনে আতঙ্কে রয়েছে। গৌতম দেবনাথ ও তার পরিবার সকলেই কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের কাছে বাড়ি ফেরানোর জন্য আর্জি জানিয়েছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
পেছনের জাহাজটাই উড়ে গেল মিসাইলে! ইরানের বন্দরে জাহাজে আটকে স্বামী, আতঙ্কে দিন কাটছে গাইঘাটার পরিবারের
Next Article
advertisement
Mamata Banerjee: ব্রিগেডে নরেন্দ্র মোদির সভার পরেই ১৫-১৬ তারিখ ভোট ঘোষণা? কমিশনকে নিশানা করে ধর্মতলায় দাবি মমতার
ব্রিগেডে নরেন্দ্র মোদির সভার পরেই ১৫-১৬ তারিখ ভোট ঘোষণা? কমিশনকে নিশানা করে ধর্মতলায় দাবি
  • আগামী ১৪ মার্চ ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভার পরই রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হতে পারে৷ এ দিন ধর্মতলার ধর্না মঞ্চ থেকে এমনই দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement