IMD Weather Update: ১০, ১১, ১২, ১৩ মার্চ...! বজ্রবিদ্যুৎ, ঝমঝমিয়ে বৃষ্টি, দমকা হাওয়া কাঁপাবে ১৯ রাজ্য, তাপপ্রবাহ হুঁশিয়ারি ৮ রাজ্যে, কী হবে বাংলায়? জানিয়ে দিল IMD
- Reported by:BISWAJIT SAHA
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
IMD Weather Update: আগামী ৩ দিন! ঝমঝমিয়ে বৃষ্টি, দমকা হাওয়ার তাণ্ডব। একাধিক সিস্টেমের জেরে পাল্টাচ্ছে আবহাওয়ার মুড। পূর্ব বাংলাদেশের উপর রয়েছে ঘূর্ণাবর্ত। উত্তর পূর্ব অসম এবং নাগাল্যান্ডের উপর আছে আরও একটি ঘূর্ণাবর্ত। ঝাড়খণ্ড থেকে মারাঠাওয়াড়া পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত। অক্ষরেখাটি ওড়িশা, ছত্রিশগড় এবং বিদর্ভের উপর দিয়ে বিস্তৃত।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সম্ভাবনা থাকবে সিকিম এবং উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা ১০ই মার্চ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বিহারে নয় ও দশই মার্চই দুর্যোগ হুঁশিয়ারি। ঝাড়খণ্ডে ১১ ই মার্চ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা। উত্তর-পূর্ব ভারতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি বজ্রপাতের আশঙ্কা ১০ থেকে ১৩ ই মার্চ। কেরল, মাহে অন্ধ্রপ্রদেশ এবং ইয়ানামেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।
advertisement
বাংলার আবহাওয়া:কলকাতা-সহ রাজ্যের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা। আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে। দু-এক জায়গায় কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে। হতে পারে বজ্রপাত। বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে বৃষ্টি চলবে সপ্তাহভর।







