Mamata Banerjee: শহরে জ্ঞানেশ-ক্যানভাসে ভ্যানিশ! ধরনা মঞ্চে ক্যানভাসে SIR প্রতিবাদ মমতার। SIR নিয়ে সুপ্রিম নির্দেশের পর ধরনা প্রত্যাহার। নাম বাদ যাচাইয়ে ট্রাইবুনাল গঠনের সুপ্রিম নির্দেশ। SIR নিয়ে কমিশনের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট। ৫ দিন পর ধরনা প্রত্যাহার করলেন মমতা। মঙ্গলবারের এসআইআর মামলার শুনানি শেষে নির্দেশে সুপ্রিম কোর্ট জানিয়েছে, বিবেচনাধীন মামলাগুলিতে যাঁদের নাম বাদ যাবে, তাঁদের কথা শুনতে নতুন ট্রাইব্যুনাল গঠন করা হবে৷ এছাড়া, ১০ লক্ষ নামের নিষ্পত্তি ইতিমধ্যেই হয়েছে বলে সুপ্রিম কোর্টকে জানিয়েছে কলকাতা হাইকোর্ট৷ পাশাপাশি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত মঙ্গলবার জানিয়েছেন, ভোটের আগের দিনও নাম চূড়ান্ত হলে, পরের দিন ভোট দিতে পারবেন সেই ব্যক্তি৷ ভোট প্রক্রিয়ার মধ্যেও চলবে প্রক্রিয়া৷ এদিন ধর্নামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কমিশন এবং বিজেপিকে একযোগে আক্রমণ করেন৷ দাবি করেন, বিজেপির কথা শুনেই ‘ওত নাম’ বিবেচনাধীনের আওতায় পাঠানো হয়েছে৷



