advertisement

North 24 Parganas News: প্রাথমিক স্কুলে মৃত্যুফাঁদ! রান্নার সময় ভেঙে পড়ল ছাদের চাঙড়, গুরুতর জখম মিড ডে মিলের রাঁধুনি

Last Updated:

North 24 Parganas News: রান্নাঘরে কাজের সময় আচমকা বিপত্তি! ছাদের চাঙর ভেঙে গুরুতর জখম মিড ডে মিলের রাঁধুনি। উত্তর ২৪ পরগনার হাসনাবাদের এক প্রাথমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটেছে।

ছাদের চাঙড় ভেঙে দুর্ঘটনা
ছাদের চাঙড় ভেঙে দুর্ঘটনা
হাসনাবাদ, জুলফিকার মোল্যাঃ বিদ্যালয়ের রান্নাঘরের ছাদের চাঙর ভেঙে আহত রাঁধুনি। উত্তর ২৪ পরগণা জেলার হাসনাবাদের জয়গ্রাম প্রাথমিক বিদ্যালয়ে দুর্ঘটনাটি ঘটেছে। প্রতিদিনের মতো এদিনও মিড ডে মিলের রান্নাঘরে রান্নার কাজ করছিলেন রাঁধুনি আয়েশা সর্দার। সেই সময় আচমকাই তাঁর গায়ে রান্নাঘরের ছাদের একটি চাঙড় ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। মুহূর্তের মধ্যে স্কুল চত্বরে চাঞ্চল্য ছড়ায়।
অন্যান্য শিক্ষক ও সহকর্মীরা দ্রুত ছুটে এসে আহত আয়েশাদেবীকে উদ্ধার করেন। এরপর তড়িঘড়ি তাঁকে টাকি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁর প্রাথমিক চিকিৎসা শুরু করেন। জানা গিয়েছে, ওই মহিলার মাথা ও শরীরের বিভিন্ন অংশে আঘাত লেগেছে।
আরও পড়ুনঃ ফের ভয়াবহ সড়ক দুর্ঘটনা! যাত্রীবাহী টোটোয় বেপরোয়া মোটরবাইকের ধাক্কা, গুরুতর আহত ৫
স্থানীয় সূত্রে খবর, বিদ্যালয়ের ওই রান্নাঘরটি দীর্ঘদিন ধরেই জীর্ণ অবস্থায় ছিল। অভিযোগ, ছাদের প্লাস্টার খসে পড়ার ঘটনাও আগে ঘটেছে। এদিন ফের একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই ঘটনার পর বিদ্যালয়ের কর্মী ও শিক্ষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। তাঁদের দাবি, অবিলম্বে ওই রান্নাঘরের সংস্কার করা হোক, নাহলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যেও ক্ষোভ দেখা দিয়েছে। স্কুলের পরিকাঠামোর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। প্রশাসনের কাছে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: প্রাথমিক স্কুলে মৃত্যুফাঁদ! রান্নার সময় ভেঙে পড়ল ছাদের চাঙড়, গুরুতর জখম মিড ডে মিলের রাঁধুনি
Next Article
advertisement
‘যুদ্ধ কবে শেষ হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেব আমরা...’, ট্রাম্পের মন্তব্যের পরে বিবৃতি দিয়ে জানাল ইরানের IRGC বাহিনী
‘যুদ্ধ কবে শেষ হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেব আমরা...’, ট্রাম্পের মন্তব্যের পরে জবাব ইরানের
  • ‘যুদ্ধ কবে শেষ হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেব আমরা...’

  • ট্রাম্পের মন্তব্যের পরে জবাব ইরানের

  • ট্রাম্পের মন্তব্যের পরে বিবৃতি দিয়ে জানাল ইরানের IRGC বাহিনী

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement