advertisement

Jalpaiguri News: ফের ভয়াবহ সড়ক দুর্ঘটনা! যাত্রীবাহী টোটোয় বেপরোয়া মোটরবাইকের ধাক্কা, গুরুতর আহত ৫

Last Updated:

Jalpaiguri News: ফের ভয়াবহ সড়ক দুর্ঘটনা। বেপরোয়া মোটরবাইকের ধাক্কায় টোটো উল্টে আহত ৫ জন। জলপাইগুড়ির বানারহাটে ঘটনাটি ঘটেছে। তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পথ দুর্ঘটনা | প্রতীকী ছবি
পথ দুর্ঘটনা | প্রতীকী ছবি
বানারহাট, জলপাইগুড়ি, রকি চৌধূরীঃ বেপরোয়া মোটরবাইকের ধাক্কায় উল্টে গেল টোটো। আহত হয়েছেন ৫ জন। জলপাইগুড়ির বানারহাটের রিয়াবাড়ি চা বাগান এলাকায় ঘটনাটি ঘটেছে। চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা গিয়েছে, একটি টোটোয় করে চামুর্চি থেকে বানারহাট চৌপথির দিকে যাচ্ছিলেন ৬ জন যাত্রী। রিয়াবাড়ি চা বাগান সংলগ্ন এলাকায় একটি মোটরবাইক দ্রুতগতিতে রাস্তায় ওঠার সময় ওই টোটোতে ধাক্কা মারে। এর জেরে নিয়ন্ত্রণ হারিয়ে টোটোটি উল্টে যায়। এতে ৫ জন যাত্রী গুরুতর আহত হন।
আরও পড়ুনঃ কাঁসার থালায় মোদি-মমতার মুখ! প্রযুক্তির যুগেও তাক লাগানো হাতের কাজ, বাঁকুড়ার শিল্পীর ছেনি-হাতুড়ির ‘ম্যাজিক’ দেখুন
এই ঘটনার পর উদ্ধারকাজে নামে বানারহাট থানার পুলিশ। আহতদের দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহতদের নাম লক্ষ্মণ খড়িয়া (২২), নসিম আনসারি (৩০), মাজিলা খাতুন (৪০), বালাই মুর্মু (৫৫) এবং পিঙ্কি দর্জি (৩০)।
advertisement
advertisement
আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের প্রথমে বানারহাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়। অপর দু’জনের প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এই দুর্ঘটনার পর আবারও ট্রাফিক পুলিশ এবং স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, বেপরোয়া যানবাহনের গতিকে এখনও নিয়ন্ত্রণ করতে পারছে না পুলিশ। ফলে বানারহাট ব্লক এলাকায় পথ দুর্ঘটনার সংখ্যা বাড়ছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Jalpaiguri News: ফের ভয়াবহ সড়ক দুর্ঘটনা! যাত্রীবাহী টোটোয় বেপরোয়া মোটরবাইকের ধাক্কা, গুরুতর আহত ৫
Next Article
advertisement
‘যুদ্ধ কবে শেষ হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেব আমরা...’, ট্রাম্পের মন্তব্যের পরে বিবৃতি দিয়ে জানাল ইরানের IRGC বাহিনী
‘যুদ্ধ কবে শেষ হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেব আমরা...’, ট্রাম্পের মন্তব্যের পরে জবাব ইরানের
  • ‘যুদ্ধ কবে শেষ হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেব আমরা...’

  • ট্রাম্পের মন্তব্যের পরে জবাব ইরানের

  • ট্রাম্পের মন্তব্যের পরে বিবৃতি দিয়ে জানাল ইরানের IRGC বাহিনী

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement