advertisement

Book Fair: মোবাইল নয়, বই হল প্রকৃত বন্ধু! যুব সমাজকে বইমুখী করতে জঙ্গিপুরে বিরাট আয়োজন, 'অকাল' বইমেলায় উপচে পড়া ভিড়

Last Updated:

Jangipur Book Fair: শুরু হল ২০'তম জঙ্গিপুর বইমেলা। যুব সমাজকে বইমুখী করতেই বিশেষ উদ্যোগ রঘুনাথগঞ্জে। আগামী ১৬ মার্চ পর্যন্ত চলবে এই বই মেলা।

+
জঙ্গিপুর

জঙ্গিপুর বইমেলার উদ্বোধন

রঘুনাথগঞ্জ, তন্ময় মন্ডল: বিদায় নিয়েছে শীত। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষাও শেষ। এবার গরমে বই প্রেমীদের ভিড় রঘুনাথগঞ্জে। বইমেলা মানেই মেলা বই। বহু বইসন্ধানীর মিলনক্ষেত্রও বটে। বই তো শুধু নিজের জন্যই কেনা নয়, প্রিয়জনকে উপহার দেওয়ারও জিনিস।
মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমাতে জ্ঞান ও সংস্কৃতির উৎসবকে ঘিরে উৎসবের আবহে মঙ্গলবার শুরু হল ২০’তম জঙ্গিপুর বইমেলা। রঘুনাথগঞ্জ সদরঘাট মুক্তমঞ্চ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সেই র‍্যালি পৌঁছায় রঘুনাথগঞ্জ মেকেনজি পার্ক ময়দানে। সেখানেই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় জঙ্গিপুর বইমেলা ২০২৬-এর।
আরও পড়ুনঃ বিহারের নিখোঁজ যুবকের হদিস বাংলায়! স্বরূপনগর থানার পুলিশের সহায়তায় মানসিক ভারসাম্যহীন ছেলের ‘ঘর ওয়াপসি’, আবেগপ্রবণ ভিন রাজ্যের পরিবার
মোবাইল নয়, বই হল অন্যতম বন্ধু। তাই যুব সমাজ ও ছাত্র সমাজকে বইমুখী করতেই বিশেষ উদ্যোগ গ্রহণ রঘুনাথগঞ্জে। আগামী ১৬ মার্চ পর্যন্ত চলবে এই বই মেলা। লক্ষ্য নেওয়া হয়েছে ৩৫ লক্ষ টাকার বই বিক্রির।
advertisement
advertisement
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ দফতরের রাষ্ট্রমন্ত্রী আখরুজ্জামান, বিশিষ্ট নাট্যকার ও শিল্পী প্রদীপ ভট্টাচার্য, শিক্ষাবিদ মোঃ সোহরাব, জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান মফিজুল ইসলাম, সমাজকর্মী বিকাশ নন্দ-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। বইপ্রেমী মানুষের উপস্থিতিতে উদ্বোধনের মুহূর্ত থেকেই মেলা প্রাঙ্গণ জমে ওঠে।
আরও পড়ুনঃ ঐতিহ্যের ঢেঁকিতে আধুনিকতার ছোঁয়া! পুরুলিয়ায় ইলেকট্রিক ঢেঁকির প্রচলন, গ্রামীণ অর্থনীতিতে নতুন দিশা
উদ্বোধনী মঞ্চ থেকে রাষ্ট্রমন্ত্রী আখরুজ্জামান বলেন, “বইমেলা শুধুমাত্র বই কেনাবেচার জায়গা নয়, এটি জ্ঞানচর্চা ও সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ মঞ্চ। জঙ্গিপুরের এই বইমেলা দীর্ঘদিন ধরে মানুষের মধ্যে পড়ার অভ্যাস গড়ে তুলতে বড় ভূমিকা পালন করছে। আগামী প্রজন্মকে বইয়ের প্রতি আকৃষ্ট করতে এমন উদ্যোগ আরও বাড়ানো দরকার।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অন্যদিকে নাট্যকার ও শিল্পী প্রদীপ ভট্টাচার্য বলেন, “বইমেলা মানেই বাঙালির আবেগ। ছোট শহরেও যখন এত সুন্দরভাবে বইমেলার আয়োজন হয়, তখন তা সত্যিই প্রশংসনীয়। জঙ্গিপুরের মানুষের বইপ্রেম এবং সাংস্কৃতিক চেতনা এই মেলার মধ্য দিয়ে স্পষ্টভাবে ফুটে ওঠে। বইয়ের ভাষা, গল্পের মান, ছবি এগুলো বিবেচনা করে শিশুর হাতে বই তুলে দিন। একটু বড় হলে সে নিজেই নিজের পছন্দ অনুযায়ী বই বেছে নিতে পারবে। কিন্তু প্রাথমিকভাবে বাবা-মায়ের উচিত শিশুর বয়স অনুযায়ী ভাল মানের বই বাছাই করা। শিশুদের কোনও উপহার দেওয়ার বেলায়ও কিন্তু বইয়ের কথা মাথায় রাখতে পারেন। একটা ভাল বইয়ের কাছে অন্য কোনও উপহারের তুলনা হয় না।”
advertisement
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মেলায় বিভিন্ন প্রকাশনা সংস্থার স্টল ছাড়াও থাকছে সাহিত্য আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিশু-কিশোরদের জন্য নানা আকর্ষণীয় কর্মসূচি।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Book Fair: মোবাইল নয়, বই হল প্রকৃত বন্ধু! যুব সমাজকে বইমুখী করতে জঙ্গিপুরে বিরাট আয়োজন, 'অকাল' বইমেলায় উপচে পড়া ভিড়
Next Article
advertisement
West Bengal Weather Update: রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি ! আজ ইডেনে কেকেআর বনাম পঞ্জাব, কলকাতায় সন্ধ্যায় কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে?
রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি ! আজ ইডেনে কেকেআর বনাম পঞ্জাব, কলকাতায় সন্ধ্যায় কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে?
  • রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি !

  • সোমবার কালবৈশাখীর পূর্বাভাস

  • ইডেনে কি আদৌ খেলা হবে আজ?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement