বিহারের নিখোঁজ যুবকের হদিশ বাংলায়! স্বরূপনগর থানার পুলিশের সহায়তায় মানসিক ভারসাম্যহীন ছেলের 'ঘর ওয়াপসি', আবেগপ্রবণ ভিন রাজ্যের পরিবার
- Reported by:JULFIKAR MOLLA
- Published by:Aishwarya Purkait
Last Updated:
North 24 Parganas News: বিহারের নিখোঁজ ব্যক্তির হদিশ মিলল বাংলায়। ভিন রাজ্যের মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল স্বরূপনগর থানার পুলিশ।
স্বরূপনগর, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: বিহারের যুবককে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল স্বরূপনগর থানার পুলিশ। ভিন রাজ্যের এক অসহায় মানসিক ভারসাম্যহীন যুবককে উদ্ধার করে তার পরিবারের হাতে তুলে দিল স্বরূপনগর থানার পুলিশ। পুলিশের এই মানবিক উদ্যোগে স্বস্তি ফিরেছে যুবকের পরিবার।
পুলিশ সূত্রে জানা যায়, কয়েকদিন আগে উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর থানার পুলিশের নিয়মিত টহলের সময় গোকুলপুর এলাকায় জড়োসড় অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন পুলিশ কর্মীরা। সন্দেহ হওয়ায় তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
আরও পড়ুনঃ কিকবক্সিংয়ে কাঁথির মেয়ের নজরকাড়া সাফল্য! বাংলার প্রতিটি জেলাকে পিছনে ফেলে প্রথম, এবার দেশ জয়ের লক্ষ্যে রিমি
থানায় নিয়ে এসে তার সঙ্গে কথা বলার চেষ্টা করলে পুলিশ জানতে পারে, যুবক মানসিক ভারসাম্যহীন। পরে ধীরে ধীরে জিজ্ঞাসাবাদ করে তার পরিচয় জানা যায়। ওই ব্যক্তির নাম রাম মূর্তি জমাদার (৪১)। তার বাড়ি বিহারের নালন্দা জেলার মালাচক এলাকায়।
advertisement
advertisement

পরিবারের সঙ্গে রাম মূর্তি জমাদার
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এরপর স্বরূপনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রতাপ মোদক বিহারের নালন্দা জেলার স্থানীয় থানার সঙ্গে যোগাযোগ করেন। সেখান থেকে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। খবর পেয়ে ওই যুবকের পরিবারের সদস্যরা স্বরূপনগর থানায় পৌঁছয়। প্রয়োজনীয় যাচাই-বাছাইয়ের পর পুলিশ তাদের হাতে রাম মূর্তি জমাদারকে তুলে দেয়। দীর্ঘদিন পর পরিবারের সদস্যকে ফিরে পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তার আত্মীয়রা। পুলিশের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা।
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
Mar 11, 2026 7:26 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
বিহারের নিখোঁজ যুবকের হদিশ বাংলায়! স্বরূপনগর থানার পুলিশের সহায়তায় মানসিক ভারসাম্যহীন ছেলের 'ঘর ওয়াপসি', আবেগপ্রবণ ভিন রাজ্যের পরিবার










