advertisement

Money Making Tips: কাঁচের বোতল, প্লাস্টিক বর্জ্য...! ফেলে দেওয়া জিনিসই ভাগ্য বদলের চাবিকাঠি, এগরার ছাত্রী যা করে দেখাল, কল্পনাও করা যায় না

Last Updated:

East Medinipur Money Making Tips: ফেলে দেওয়া জিনিস ব্যবহার করে আয়ের অভিনব পথ দেখাচ্ছে এক কলেজ ছাত্রী। স্বনির্ভরতার এই নতুন দিশা এখন অনেকের কাছেই নতুন অনুপ্রেরণা। ওই কলেজ ছাত্রী কী কী করছেন দেখুন

+
কলেজ

কলেজ ছাত্রী অনিন্দিতা গারু 

পূর্ব মেদিনীপুর, মদন মাইতি: ফেলে দেওয়া জিনিসই হয়ে উঠছে রোজগারের মাধ্যম। কলেজ ছাত্রী দেখাচ্ছে নতুন দিশা। ফেলে দেওয়া কাঁচের বোতল ও প্লাস্টিক বর্জ্য দিয়ে তৈরি হচ্ছে ঘর সাজানোর আকর্ষণীয় জিনিস। পূর্ব মেদিনীপুর জেলার এগরা কলেজের ছাত্রী অনিন্দিতা গারু। মাস্টার্সের দ্বিতীয় বর্ষের ছাত্রী সে। নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে সে তৈরি করছেন অভিনব সব শিল্পকর্ম। পড়াশোনার পাশাপাশি এমন উদ্যোগ অনেকের কাছেই এখন অনুপ্রেরণা হয়ে উঠছে। সাধারণ জিনিসকেও কীভাবে মূল্যবান করে তোলা যায়, তারই উদাহরণ দিচ্ছে সে।
ছোটবেলা থেকেই আঁকা-আঁকির প্রতি ঝোঁক ছিল অনিন্দিতার। অবসর সময়ে রং-তুলি নিয়ে কিছু তৈরি করতে ভালবাসত। ধীরে ধীরে সেই শখই রূপ নেয় নতুন চিন্তায়। রাস্তায় পড়ে থাকা কাঁচের বোতল, বাড়ির অপ্রয়োজনীয় প্লাস্টিক—এসবই তার কাছে হয়ে ওঠে শিল্পের উপকরণ। প্রথমে ফেলে দেওয়া জিনিস সংগ্রহ করে সেগুলিকে পরিষ্কার করে নেয় সে। তারপর নিজের কল্পনা অনুযায়ী রঙিন ডিজাইন আঁকে। কখনও ফুল, কখনও আধুনিক প্যাটার্ন—প্রতিটি কাজেই ফুটে ওঠে তার সৃজনশীলতা।
advertisement
advertisement
শুধু কাঁচের বোতলই নয়, প্লাস্টিক বর্জ্য দিয়েও তৈরি করছে নানা সাজসজ্জার সামগ্রী। পুরনো প্লাস্টিককে কেটে, গলিয়ে বা জোড়া লাগিয়ে দিচ্ছে নতুন আকার। তৈরি হচ্ছে ফুলদানি, ল্যাম্পশেড, শোপিস-সহ আরও অনেক কিছু। দেখতে আকর্ষণীয় হওয়ার পাশাপাশি এসব জিনিস পরিবেশবান্ধবও। কারণ এতে পুনর্ব্যবহার হচ্ছে ফেলে দেওয়া বর্জ্য। তার তৈরি জিনিস প্রথমে বন্ধু-বান্ধব ও পরিচিতদের মধ্যেই জনপ্রিয় হয়। পরে ধীরে ধীরে বাজারেও এর চাহিদা বাড়তে থাকে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রথমে শুধুই শখের বশে কাজ শুরু করেছিল অনিন্দিতা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেটাই রোজগারের পথ খুলে দেয়। এখন বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্মে সে ‌নিজের তৈরি পণ্য বিক্রি করছেন। সামাজিক মাধ্যমেও প্রচার করছে নিজের কাজ। ফলে অর্ডারও বাড়ছে দিন দিন। পড়াশোনার পাশাপাশি নিজের খরচ চালাতে পারছে সে। একই সঙ্গে অন্যদেরও উদ্বুদ্ধ করছে নতুনভাবে ভাবতে। ফেলে দেওয়া জিনিস দিয়েও যে স্বপ্ন গড়া যায়, তার প্রমাণ দিচ্ছে এই কলেজ ছাত্রী।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: কাঁচের বোতল, প্লাস্টিক বর্জ্য...! ফেলে দেওয়া জিনিসই ভাগ্য বদলের চাবিকাঠি, এগরার ছাত্রী যা করে দেখাল, কল্পনাও করা যায় না
Next Article
advertisement
West Midnapore: ঝড়বৃষ্টির রাতে বাড়ির ছাদে পড়ল গাছ, ঘুমের মধ্যে মর্মান্তিক মৃত্যু বৃদ্ধা, আহত তাঁর স্বামীও
ঝড়বৃষ্টির রাতে বাড়ির ছাদে পড়ল গাছ, ঘুমের মধ্যে মর্মান্তিক মৃত্যু বৃদ্ধা, আহত তাঁর স্বামীও
  • শুক্রবার রাতে ঘুমের ঘোরে ঘরের উপর গাছ পড়ে মৃত্যু ৫৫ বছর বয়সী এক বৃদ্ধার

  • ওই দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন বৃদ্ধার স্বামী

  • প্রবল ঝড়ে বড় গাছ হঠাৎই উপড়ে তাঁদের ঘরের চালের উপর, দু’জনেই চাপা পড়েন

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement