Electric Dhenki: ঐতিহ্যের ঢেঁকিতে আধুনিকতার ছোঁয়া! পুরুলিয়ায় ইলেকট্রিক ঢেঁকির প্রচলন, গ্রামীণ অর্থনীতিতে নতুন দিশা
- Reported by:Sarmistha Banerjee Bairagi
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Purulia Electric Dhenki: বন বিভাগের উদ্যোগে ইলেকট্রিক ঢেঁকির ব্যবহার শুরু হচ্ছে জঙ্গলমহলে। এতে পরিবেশ দূষণ যেমন কমবে তেমনই কাজে সুবিধা হবে। দক্ষিণবঙ্গের মধ্যে পুরুলিয়ায় প্রথম ইলেকট্রিক ঢেঁকির প্রচলন।
পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: একটা সময় ঢেঁকির প্রচলন ছিল গ্ৰাম বাংলার প্রতিটি ঘরে ঘরে। বিশেষ করে পৌষ পার্বণের দিনে ঢেঁকির কদর বেড়ে যেত। বর্তমানে সেসব হারিয়ে যাচ্ছে। এখন আর ঢেঁকির দেখা সেভাবে আর মেলে না। তাই পুরুলিয়া বন বিভাগের পক্ষ থেকে হারিয়ে যাওয়া ঐতিহ্য ফেরাতে ও গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বন বিভাগের উদ্যোগে ইলেকট্রিক ঢেঁকির প্রচলন করা হচ্ছে জঙ্গলমহলে।
সম্প্রতি আনুষ্ঠানিকভাবে এই ইলেকট্রিক ঢেঁকির উদ্বোধনও হয়ে গিয়েছে। মডেল হিসেবে ঢেঁকির কাজ তুলে ধরা হয়েছে সকলের সামনে। আপাতত পুরুলিয়ায় পরীক্ষামূলকভাবে ঢেঁকিগুলি চালানও হবে।
আরও পড়ুনঃ ভোট এলেই বাড়ে ব্যস্ততা, তাকে ছাড়া রাজনৈতিক দলগুলির প্রচার অসম্পূর্ণ! ৩৫ বছর ধরে টিকে বাঁকুড়ার হাজরা সাউন্ড
এ বিষয়ে পুরুলিয়া বন বিভাগের ডিএফও অঞ্জন গুহ বলেন, ইলেকট্রিক ঢেঁকি হওয়ার ফলে কাজের যেমন সুবিধা হবে তেমনই পরিবেশ দূষণ কমবে। মানুষের পরিশ্রমও কম হবে। দক্ষিণবঙ্গের বুকে কোন জেলাতে এই প্রথম ইলেকট্রিক ঢেঁকির ব্যবহার হচ্ছে। পুরুলিয়ার যে চালের কোয়ালিটি সেটাও বজায় রাখা হবে। যাতে স্বাদ একই রকম থাকে ঢেঁকি ছাটা চালের।
advertisement
advertisement
আরও পড়ুনঃ শুকিয়ে কাঠ কাটাখালি নদী! পায়ে হেঁটে পারাপার হাসনাবাদে, সাংঘাতিক পরিস্থিতি, দ্রুত সমাধান না হলে পরিবেশের বড় ক্ষতি
তিনি আরও বলেন, আপাতত পরীক্ষামূলকভাবে বেশ কিছু জায়গায় ইলেকট্রিক ঢেঁকি ইনস্টলেশন করা হবে। পরবর্তীতে আরও অন্যান্য জায়গাতে এই ঢেঁকি ছড়িয়ে দেওয়া হবে। এতে প্রায় তিন থেকে চার হাজার টাকা পর্যন্ত রোজগার করতে পারবেন গ্রামের মহিলারা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বর্তমানে ডিজিটালের এই যুগে সবকিছুই আধুনিক হয়ে উঠেছে। সেখানে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঢেঁকি হারিয়ে যাচ্ছিল। তাই প্রযুক্তিগত উন্নতির মাধ্যমে ঢেঁকির ব্যবহার শুরু করছে বন বিভাগ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Puruliya (Purulia),Puruliya,West Bengal
First Published :
Mar 11, 2026 6:39 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Electric Dhenki: ঐতিহ্যের ঢেঁকিতে আধুনিকতার ছোঁয়া! পুরুলিয়ায় ইলেকট্রিক ঢেঁকির প্রচলন, গ্রামীণ অর্থনীতিতে নতুন দিশা









