ইরানের আব্বাস বন্দরে জাহাজে আটকে স্বামী, উৎকাণ্ঠায় গাইঘাটার পরিবার
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
পণ্যবাহী জাহাজে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং এর কাজে গিয়ে চল্লিশ দিন ধরে ইরানের আব্বাস বন্দরে জাহাজের মধ্যে আটকে রয়েছেন উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানা বকচারার বাসিন্দা গৌতম দেবনাথ। পরিবার সূত্রে জানা গিয়েছে, ডিসেম্বর মাসে পণ্যবাহী জাহাজের কাজে যান। ৪০ দিন আগে শ্রীলংকা থেকে জাহাজ রওনা দেয়। ইরানের আব্বাস বন্দরে গিয়ে আটকে পড়েন। গৌতম জানান, গতকাল তাদের জাহাজের পিছনের একটি জাহাজে মিশাইল পরে ধ্বংস হয়ে যায়। তার পর থেকে আতঙ্ক বেড়েছে। বাড়ি ফেরার জন্য রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের কাছে আবেদন জানিয়েছেন তিনি।
অনিরুদ্ধ কির্তনীয়া , বনগাঁ : পণ্যবাহী জাহাজে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং এর কাজে গিয়ে চল্লিশ দিন ধরে ইরানের আব্বাস বন্দরে জাহাজের মধ্যে আটকে রয়েছেন উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানা বকচারার বাসিন্দা গৌতম দেবনাথ। পরিবার সূত্রে জানা গিয়েছে, ডিসেম্বর মাসে পণ্যবাহী জাহাজের কাজে যান। ৪০ দিন আগে শ্রীলংকা থেকে জাহাজ রওনা দেয়। ইরানের আব্বাস বন্দরে গিয়ে আটকে পড়েন। গৌতম জানান, গতকাল তাদের জাহাজের পিছনের একটি জাহাজে মিশাইল পরে ধ্বংস হয়ে যায়। তার পর থেকে আতঙ্ক বেড়েছে। বাড়ি ফেরার জন্য রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের কাছে আবেদন জানিয়েছেন তিনি।
গৌতমের স্ত্রী সঙ্গিতা রায় বলেন, আব্বাস বন্দরে প্রায় ৪০ দিন ধরে জাহাজের মধ্যে আটকে আছে। সেখানে নেটওয়ার্ক না থাকায় ঠিক মত যোগাযোগ করা যাচ্ছে না। ওদের জাহাজে পর্যাপ্ত খাবার ও জল রয়েছে কিন্তু আতঙ্কের মধ্যে দিন কাটছে তাদের । কয়েকদিন আগে ওদের হাজারের পিছনের জাহাজে বিস্ফোরণ হয়। এই সব খবর শুনে আতঙ্কে রয়েছে।
advertisement
গৌতম দেবনাথ ও তার পরিবার সকলেই কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের কাছে বাড়ি ফেরানোর জন্য আর্জি জানিয়েছে ।
advertisement
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 10, 2026 11:37 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
ইরানের আব্বাস বন্দরে জাহাজে আটকে স্বামী, উৎকাণ্ঠায় গাইঘাটার পরিবার









