Pawan Ruia Arrested: ৩৫০ কোটির প্রতারণার অভিযোগ, দীর্ঘদিন গা ঢাকা দিয়েছিলেন! নিউ টাউনের হোটেল থেকে গ্রেফতার শিল্পপতি পবন রুইয়া
- Reported by:Amit Sarkar
- news18 bangla
- Published by:Debamoy Ghosh
Last Updated:
দেশের একাধিক জায়গায় শিল্পপতি পবন রুইয়ার সংস্থার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের হয়েছিল৷
সাইবার প্রতারণা মামলায় রাজ্য পুলিশের সাইবার ক্রাইম উইংয়ের হাতে গ্রেফতার পবন রুইয়া। গত বছর অক্টোবর মাসে সাইবার ক্রাইম উইংয়ের তরফে পবন রুইয়ার বাড়িতে অফিসে অভিযান চালানো হয়েছিল৷ সেই মামলাতেই গ্রেফতার করা হয়েছে এই শিল্পপতিকে৷
জানা গিয়েছে, পবন রুইয়ার বিরুদ্ধে প্রায় ৩১৭ কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে৷ ১৪৮টি ভুয়ো সংস্থা খুলে এই টাকা সরানো হয়েছে বলে অভিযোগ৷ দেশজুড়ে পবন রুইয়ার বিরুদ্ধে ১৩০০-র বেশি অভিযোগ জমা পড়েছিল৷ এ দিন নিউ টাউনের ইকো পার্কের কাছ থেকে রাজ্য পুলিশের সাইবার ক্রাইম উইং নামী এই শিল্পপতিকে গ্রেফতার করে৷
গ্রেফতারির পর পবন রুইয়াকে নারায়ণপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে৷ সেখানেই তাঁকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷
advertisement
advertisement
সূত্রের খবর, প্রতারণা মামলায় অভিযোগ দায়েরের পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন এই শিল্পপতি৷ আজকে গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে, নিউ টাউনের একটি হোটেলে উঠেছেন পবন রুইয়া৷ এর পর সেই হোটেলে হানা দিয়েই ওই পবন রুইয়াকে গ্রেফতার করা হয়৷
সহ প্রতিবেদন: অনুপ চক্রবর্তী
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 31, 2026 7:16 PM IST










