TRENDING:

North 24 Parganas News: নদীর ধার থেকে ছুটে পালাচ্ছেন বাসিন্দারা! এ কী অবস্থা সুন্দরবনের, আতঙ্ক চারদিকে

Last Updated:

North 24 Parganas News: প্রাথমিক অনুমান নদীর জল স্তরে বেড়ে গিয়ে হঠাৎই ধস নামতে শুরু করে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন সেচ দফতরের আধিকারিকরা। নদীবাঁধ মেরামতের কাজ শুরু হয়েছে সকাল থেকেই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বসিরহাট: সুন্দরবনে রায়মঙ্গল নদীগর্ভে নদীবাঁধ ভাঙনে আতঙ্কিত গ্রামবাসীরা। উত্তর ২৪ পরগনার বসিরহাটের সন্দেশখালি দু'নম্বর ব্লকের মনিপুর গ্রাম পঞ্চায়েতের আতাপুরের ঘটনা। জোয়ারে রাতে নদীর জলস্তর বেড়ে গিয়ে রায়মঙ্গল ও ছোট কলাগাছি নদীর সংযোগস্থলে নদীর ভাঙন। নদীর বাঁধ ভেঙে চলে যাচ্ছে রায়মঙ্গল কলাগাছি নদীতে। চোখের সামনে এমন দৃশ্য দেখে আতঙ্কিত সুন্দরবন এলাকার মানুষ।
advertisement

রায়মঙ্গল, কলাগাছি নদীর তীরে রয়েছে সন্দেশখালি ২ নম্বর ব্লকের আতাপুর, কোড়াকাটি, মণিপুরী-সহ একাধিক গ্রাম। নদীর পাশে ইটের রাস্তা জলোচ্ছ্বাসে ধসে গিয়ে প্রায় ৩০০ ফুট নদী গর্ভে চলে গিয়েছে। সেই সময় কিছু গ্রামবাসী ওই রাস্তা দিয়ে যাতায়াত করছিল। হঠাৎই ধস নামতে দেখে, যে যার মতো ছুটে পালাতে থাকে। এই ঘটনায় রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছে বিস্তীর্ণ এলাকায়।

advertisement

আরও পড়ুন: টহলদারির সময় পুলিশ উদ্ধার করল কন্টেনার ভর্তি তাজা বোমা!

আরও পড়ুন: এমন টোপ আপনিও পেয়েছেন? সাবধান, লোক ঠকিয়ে পুলিশের জালে মা-ছেলে

View More

প্রাথমিক অনুমান নদীর জল স্তরে বেড়ে গিয়ে হঠাৎই ধস নামতে শুরু করে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন সেচ দফতরের আধিকারিকরা। নদীবাঁধ মেরামতের কাজ শুরু হয়েছে সকাল থেকেই।

advertisement

স্থানীয় পঞ্চায়েতের উদ্যোগে নদীর পাড়ের মানুষদের সচেতন করার পাশাপাশি বড় বিপর্যয় আসার আগে তাঁরা ত্রান শিবির তৈরি করা হচ্ছে।

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

জুলফিকার মোল্যা

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: নদীর ধার থেকে ছুটে পালাচ্ছেন বাসিন্দারা! এ কী অবস্থা সুন্দরবনের, আতঙ্ক চারদিকে
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল