advertisement

Railway Underpass: বারুণী মেলার আগেই ভোলবদল ঠাকুরনগরের, চলছে রেল মহাযজ্ঞ, মিটতে চলেছে দীর্ঘদিনের সমস্যা

Last Updated:

North 24 Parganas Railway Underpass: ঠাকুরনগরে চলছে রেলের মহাযজ্ঞ! বারুণী মেলার ভিড় সামলাতে এবং যানজট মুক্ত যাতায়াত নিশ্চিত করতে তৈরি হচ্ছে রেল আন্ডারপাস। এর ফলে কয়েক দশকের পুরনো সমস্যার স্থায়ী সমাধান হতে চলেছে।

+
ঠাকুরনগর

ঠাকুরনগর রেলওয়ে আন্ডারপাস নির্মাণের কাজ

উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: ঠাকুরনগরে বারুণী মেলাকে সামনে রেখে জোরকদমে বদলে যাচ্ছে স্টেশন সংলগ্ন এলাকার পরিকাঠামো। দীর্ঘদিন ধরে ঠাকুরনগর রেল স্টেশন সংলগ্ন রেলগেটে নিত্যদিনই ব্যাপক যানজটের ছবি দেখা যেত। বিশেষ করে ট্রেন ঢোকা-বেরোনোর সময় গেট বন্ধ থাকলে দু’পাশে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা যেত যানবাহনকে, ফলে চরম হয়রানির শিকার হতে হত মানুষকে। বারুণী মেলার সময় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিত। রাস্তা ব্যবহার করে যাতায়াত কার্যত অসম্ভব হয়ে পড়ত।
ট্রেন ধরতে যাওয়া যাত্রীদের ভোগান্তির অন্ত থাকত না। নিত্যযাত্রীদের কাছে এই রেলগেট দীর্ঘদিন ধরেই দুর্ভোগের কারণ হয়ে উঠেছিল। এই পরিস্থিতির অবসান ঘটাতে অবশেষে স্টেশন সংলগ্ন এলাকায় নির্মাণ করা হচ্ছে অত্যাধুনিক আন্ডারপাস। রেললাইনের এক প্রান্ত থেকে অপর প্রান্তে সহজ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে।
advertisement
advertisement
ইতিমধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। সামনেই বারুণী মেলা, প্রতিবছর এই সময় মতুয়া ঠাকুর বাড়িতে পুণ্যস্নান উপলক্ষে জেলা ও রাজ্যের গণ্ডি ছাড়িয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষাধিক ভক্তের সমাগম হয়। ফলে শিয়ালদহ–বনগাঁ শাখার অন্যতম গুরুত্বপূর্ণ এই স্টেশনকে কেন্দ্র করে চাপ বাড়ে কয়েকগুণ।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
স্থানীয় বাসিন্দাদের দাবি, আন্ডারপাসের কাজ সম্পূর্ণ হলে বহুদিনের যানজট সমস্যা অনেকটাই মিটবে। মেলার সময় ভক্ত ও নিত্যযাত্রীদের যাতায়াতও হবে আরও সহজ ও স্বস্তিদায়ক। প্রশাসনের তরফে দ্রুত কাজ শেষ করার আশ্বাস দেওয়া হয়েছে। ফলে মতুয়াগড় ঠাকুরনগরের বেহাল পরিস্থিতির চিত্রটা আর কিছুদিনের মধ্যেই বদলে যাবে বলে আশা ঠাকুরনগরবাসীদের।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Railway Underpass: বারুণী মেলার আগেই ভোলবদল ঠাকুরনগরের, চলছে রেল মহাযজ্ঞ, মিটতে চলেছে দীর্ঘদিনের সমস্যা
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement