advertisement

West Bengal News: নকল জেঠু সাজিয়ে সম্পত্তি লিখে নেওয়া! এ কী করল ভাইপো! গোবরডাঙ্গায় যা ঘটল, শুনে চোখ কপালে উঠবে

Last Updated:

West Bengal News: জেঠুর মৃত্যুর পর নকল জেঠু সাজিয়ে সম্পত্তি হাতানো! বেনজির ঘটনা ঘটল গোবরডাঙ্গায়।

গোবরডাঙ্গা থানা
গোবরডাঙ্গা থানা
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: নকল জ্যাঠু সাজিয়ে সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগ ভাইপোর বিরুদ্ধে!  মৃত জ্যাঠামশাইয়ের পরিচয়ে অন্য এক ব্যক্তিকে নকল জ্যাঠু সাজিয়ে সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার গুণধর ভাইপো। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে গোবরডাঙ্গা থানার গনদীপায়ন এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম সুশান্ত গঙ্গোপাধ্যায়, তার বয়স প্রায় ৪৬ বছর। অভিযুক্তের বাবার নাম সুনীল গঙ্গোপাধ্যায়। অভিযোগ, সুশান্তবাবুর দাদা অর্থাৎ জ্যাঠামশাইয়ের মৃত্যুর পর ২০২৩ সালে পরিবারের অন্যান্য সদস্যরা বাইরে থাকার সুযোগে পরিকল্পিতভাবে এই প্রতারণা করা হয়। মৃত ব্যক্তির ছেলেরা কাজের সূত্রে বর্ধমানে বসবাস করেন। সেই সুযোগকেই কাজে লাগায় অভিযুক্ত।
advertisement
অভিযোগ, জ্যাঠামশাইয়ের মৃত্যুর পর অন্য এক ব্যক্তিকে তাঁর ছদ্মবেশে হাজির করে সম্পত্তির দলিলের আইনগত কাজ সম্পন্ন করা হয়। পরে বিষয়টি জানতে পেরে মৃতের ছেলেরা গোবরডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত সুশান্ত গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, এই প্রতারণার সঙ্গে জড়িত নকল ‘জ্যাঠা’ এবং দলিলে যারা স্বাক্ষর করেছে তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
advertisement
advertisement
পুরো ঘটনার পেছনে আর কেউ জড়িত রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বারাসাত আদালতে তোলা হয়। অভিযুক্ত জানান, বিপদে পড়ে ও মায়ের মৃত্যুর পরে আর্থিক সমস্যা তৈরি হয়, কিছু জমি পুনরুদ্ধারেরও প্রয়োজন ছিল। তাই জন্যই তিনি এমন কাণ্ড ঘটিয়েছেন। এমন ঘটনা প্রকাশ্যে আশায় রীতিমতো এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। গোটা ঘটনার তদন্তে পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
West Bengal News: নকল জেঠু সাজিয়ে সম্পত্তি লিখে নেওয়া! এ কী করল ভাইপো! গোবরডাঙ্গায় যা ঘটল, শুনে চোখ কপালে উঠবে
Next Article
advertisement
BAFTA 2026: ভারতের জন্য সুখবর, BAFTA-এ বিশেষ সম্মান পেল ফারহান আখতরের মণিপুরী ভাষার ছবি 'বুং'
ভারতের জন্য সুখবর, BAFTA-এ বিশেষ সম্মান পেল ফারহান আখতরের মণিপুরী ভাষার ছবি 'বুং'
  • মণিপুরী ভাষার সিনেমা "বুং" পেল BAFTA পুরস্কার

  • সেরা শিশু ও পারিবারিক ছবির (Best Children’s & Family Film) জন্য বাফটা সম্মান

  • ফারহান আখতারের এক্সেল এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই ছবি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement