advertisement

Pet Missing: রক্তের টান নয়, হৃদয়ের বাঁধন, নিখোঁজ টুনটুনির খোঁজে নাওয়া-খাওয়া ভুলেছে মা ও দে পরিবার

Last Updated:

Tuntuni:  ২০ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছোট্ট টুনটুনিকে ফিরে পাওয়ার অপেক্ষায় দিন গুনছেন তার মা। সন্তানের দুশ্চিন্তায় তাঁর খাওয়া-দাওয়াও প্রায় বন্ধ। শুধু মা-ই নন, দে পরিবারের সকলেই এ-পাড়া থেকে ও-পাড়া খুঁজে বেড়াচ্ছেন—টুনটুনি যেন তাঁদেরও আপন সন্তান হয়ে উঠেছে।

+
কুকুরটির

কুকুরটির ছবি

পূর্ব বর্ধমান, সায়নী সরকার: জাপানের ইচিকাওয়া শহরের চিড়িয়াখানার ছোট্ট বানর পাঞ্চের ভিডিও নাড়া দিয়েছেন নেটিজেনদের মনে। জন্মের পরে মা বেঁচে থাকতেও সে ‘অনাথ’ হয়েছিল। দলে নেয়নি বাকিরাও। চিড়িয়াখানা কর্তৃপক্ষের দেওয়া নিষ্প্রাণ ‘নরম খেলনা’ ওরাং ওটাংয়ের মধ্যেই সে খুঁজেছিল মায়ের আদর। সেই ভিডিও এখন ভাইরাল সামাজিক মাধ্যম। ঠিক তেমনই ২০ই ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছোট্ট টুনিটুনিকে চোখে হারাচ্ছে তাঁর মা। খাওয়া-দাওয়া প্রায় ভুলতে বসেছে অপেক্ষা করছে তার ছোট্ট সন্তানের জন্য। শুধু তাঁর মা নয় একপ্রকার খাওয়া দাওয়া বন্ধ করে এ-পাড়া থেকে ও-পাড়া খোঁজাখুঁজি করেছেন দে পরিবারের সদস্যরাও। টুনটুনি যেন তাঁদেরও সন্তান।
ছোট্ট টুনটুনির ঘোরাঘুরি বাড়ির চার দেওয়ালের মধ্যেই সীমাবদ্ধ ছিল। বাড়ির ১৫ জন সদস্যের সঙ্গেই থাকা ও ঘুমানো সব। হঠাৎই শুক্রবার সকাল থেকে নিখোঁজ হয়ে যায় সে। তবে, বহু খোঁজখুঁজির পরও ‘টুনটুনি’-র খোঁজ না পেয়ে এবার থানার দ্বারস্থ হয়েছে দে পরিবার। টুনটুনি হারিয়ে যাওয়ার নিখোঁজ ডায়েরি পর্যন্ত করেন তাঁরা।
advertisement
advertisement
কিন্তু কে এই ‘টুনটুনি’? নাম শুনে সবাই ভাবতে পারেন হয়ত টুনটুনি নামে কোনও পাখির কথা কিন্তু না, আদপে টুনটুনি হচ্ছে চল্লিশ দিনের ছোট্ট একটি সারমেয় সাবক। দেশি প্রজাতির সারমেয় হলেও দেখতে অনেকটা বিদেশি প্রজাতির সারমেয়র মতোই।খাঁজা আনোয়ার বেড় এলাকার বাসিন্দা রাজশ্রী দে-র বাড়ির আরও ১১ টি পোষ্য সারমেয়র সঙ্গেই বড় হয়ে উঠছিল টুনটুনি।সর্বকনিষ্ঠ হওয়ায় আদর করে তাঁর নাম রাখা হয়েছিল ‘টুনটুনি’।কিন্ত শুক্রবার সকালে খাওয়া-দাওয়ার পর থেকেই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। টুনটুনিকে খুঁজতেই থানায় অভিযোগ দায়েরের পাশাপাশি শহর জুড়ে দেওয়া হয়েছে পোস্টার।পোস্টারে টুনটুনির একটি ছবি দেওয়ার পর পোস্টারে লেখা হয়েছে,
advertisement
সন্ধান চাই, খুঁজে দিতে পারলে পুরস্কার নগদ ১০০০ টাকা,বয়স-৩৮ দিন।শেষ দেখা গিয়েছে গত ২০ ফেব্রুয়ারী,সময়- সকাল সাতটা। ঠিকানা- খাজা আনোয়ার বেড় চব্বিশ প্রহরতলা।যোগাযোগ- সুকান্ত দে 9832166403,7477898328
কোথায় রয়েছে টুনটুনি ? ঠিকঠাক ভ্যাকসিন দেওয়া হচ্ছে তো ? ঠিকঠাক খেতে দেওয়া হচ্ছে তো ? দুশ্চিন্তায় গোটা দে পরিবার। তারা চান যত দ্রুত সম্ভব টুনটুনিকে খুঁজে দেওয়া হোক আর কেউ যদি টুনটুনিকে নিয়ে গিয়ে থাকেন তাহলে সে যেন ফেরত দিয়ে যান।বর্ধমানের এই ঘটনা মনে করিয়ে দিচ্ছে যে আমাদের চারপাশেই এমন কতশত নিঃস্বার্থ ভালোবাসার গল্প লুকিয়ে থাকে। টুনটুনি কেবল একটি ৩৮ দিনের সারমেয় শাবক নয়, সে দে পরিবারের এক সদস্য যার শূন্যতা আজ পুরো বাড়িকে বিষণ্ণ করে তুলেছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পূর্ব বর্ধমান/
Pet Missing: রক্তের টান নয়, হৃদয়ের বাঁধন, নিখোঁজ টুনটুনির খোঁজে নাওয়া-খাওয়া ভুলেছে মা ও দে পরিবার
Next Article
advertisement
Rohan Bhattacharjee Hospitalized: হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
  • রোহন ভট্টাচার্য ভর্তি হাসপাতালে, নিজেই সেই ভিডিও পোস্ট করেছেন অভিনেতা

  • অভিনেতাকে এভাবে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখে ভক্তরা চমকে গিয়েছে

  • কিন্তু কী হয়েছে অভিনেতার?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement