advertisement

Digha Tourism: চেনা ছন্দে ফিরছে দিঘা! সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড়, জগন্নাথ মন্দিরে ভক্তদের ঢল, স্বস্তিতে ব্যবসায়ীরা 

Last Updated:
Digha Tourism: মন্দা কাটিয়ে ফের ছন্দে ফিরছে দিঘা। মাধ্যমিক পরীক্ষা শেষ হতেই সপ্তাহান্তে উপচে পড়া ভিড় সমুদ্র সৈকতে। হোটেল বুকিং থেকে শুরু করে জগন্নাথ মন্দিরে ভক্তদের সমাগম—সব মিলিয়ে নতুন করে প্রাণের স্পন্দন সৈকত নগরীতে।
1/6
ধীরে ধীরে চেনা ছন্দে ফিরছে সৈকত নগর দিঘা। কয়েক সপ্তাহ আগেও সমুদ্রপাড় ছিল অনেকটাই ফাঁকা। পরীক্ষার মরশুম আর এসআইআর-এর প্রভাবে পর্যটকের সংখ্যা কমে গিয়েছিল। হোটেল ব্যবসা কার্যত থমকে দাঁড়িয়েছিল। বুকিং ছিল হাতে গোনা। ফলে পর্যটন নির্ভর ছোট বড় ব্যবসায়ীদের মুখে চিন্তার ছাপ স্পষ্ট ছিল। এখন আবার সেই পরিবেশ বদলাতে শুরু করেছে ধীরে ধীরে। (তথ্য ও ছবি: মদন মাইতি)

2/6
শনিবার সকাল থেকে সমুদ্র যেন নতুন প্রাণ ফিরে পেয়েছে। সৈকতে দেখা গেছে পর্যটকদের স্নানের কোলাহল। শিশু থেকে বয়স্ক, সবাই ব্যস্ত সমুদ্র উপভোগে। বালিয়াড়িতে ছবি তোলা, ঘোড়ায় চড়া আর ঝিনুক কেনাবেচায় জমে উঠেছে সৈকত নগরী। কয়েকদিন আগেও যেখানে নীরবতা ছিল, সেখানে এখন আবার প্রাণের স্পন্দন।

3/6
নতুন করে ভিড় বাড়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। সমুদ্রের ধারে চা দোকান, ঝালমুড়ি স্টল, খেলনা বিক্রেতা কিংবা ফটোগ্রাফার—সবার মুখেই এখন হাসি। দীর্ঘ মন্দার পরে আবার রোজগারের আশা জেগেছে। বেলা বাড়তেই সৈকতের দোকানগুলিতে ভিড় বাড়ছে। শুক্রবার সন্ধ্যার থেকেই পর্যটকদের হাঁটাহাঁটি আর আড্ডায় জমে উঠছে সমুদ্রপাড়ের পরিবেশ।

4/6
পর্যটন ব্যবসায়ীদের মতে, বর্ষবরণের পর থেকেই ধীরে ধীরে কমতে শুরু করেছিল পর্যটকের সংখ্যা। পরীক্ষার চাপ থাকায় পরিবার নিয়ে বেড়াতে আসা কমে যায়। পাশাপাশি এসআইআর পরিস্থিতির প্রভাবও পড়েছিল। ফলে হোটেল বুকিং একেবারে তলানিতে নেমে গিয়েছিল। এখন পরিস্থিতি বদলাতে শুরু করেছে। শুক্রবার রাত থেকেই পর্যটকদের ভিড় চোখে পড়ার মতো বেড়েছে বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা।

5/6
দিঘা‑শংকরপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন-এর যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী বলেন, “গত কয়েক সপ্তাহের তুলনায় শুক্রবার রাত থেকেই ভিড় বেড়েছে অনেকটা। বুকিং পরিস্থিতিও আগের থেকে ভাল। সাপ্তাহিক ছুটি শুরু হওয়ায় পর্যটক সংখ্যা আরও বাড়ছে। মাধ্যমিক পরীক্ষা শেষ হতেই ভিড় বেড়েছে। উচ্চ মাধ্যমিক শেষ হলে ভিড় আরও বাড়বে।”

6/6
শুক্রবার রাতে ভক্তদের ঢল নেমেছিল দিঘা জগন্নাথ মন্দির চত্বরে। দর্শনার্থীদের ভিড়ে প্রায় জনসমুদ্রের চেহারা নেয় জগন্নাথ মন্দির। অনেকেই পরিবার নিয়ে দর্শনে আসেন। সন্ধ্যার আরতি ঘিরে ছিল বিশেষ উৎসাহ। ব্যবসায়ীদের আশা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলে পর্যটকের সংখ্যা আরও বাড়বে। তখন পুরোপুরি পুরনো ছন্দে ফিরবে সমুদ্র শহরের পর্যটন অর্থনীতি। (তথ্য ও ছবি: মদন মাইতি)