advertisement

Abhishek Banerjee: মুকুলের শেষ যাত্রায় আগলে রাখলেন শুভ্রাংশুকে, কাঁচরাপাড়ায় গিয়েও মিছিলে পা মেলালেন অভিষেক!

Last Updated:

দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর রবিবার গভীর রাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় মুকুল রায়ের৷

মুকুল রায়ের শেষ যাত্রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
মুকুল রায়ের শেষ যাত্রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
মুকুল রায়ের শেষ যাত্রায় শেষ পর্যন্ত থাকলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ বিধানসভায় মুকুল রায়ের মরদেহে মাল্যদানের পর কাঁচরাপাড়ায় গিয়েও মুকুল রায়ের শেষ যাত্রায় পা মেলালেন তিনি৷ আগাগোড়াই মুকুল পুত্র শুভ্রাংশুর পাশে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
রবিবার গভীর রাতে ই এম বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে প্রয়াত হন মুকুল রায়৷ ৭২ বছর বয়সে প্রয়াত হন প্রবীণ এই রাজনীতিবিদ৷ মুকুল রায়ের প্রয়াণের খবর পাওয়ার পরই শুভ্রাংশুকে ফোন করেন অভিষেক৷ হাসপাতালে দাঁড়িয়েই শুভ্রাংশু জানান, মুকুল রায়ের শেষ যাত্রার যাবতীয় ব্যবস্থা অভিষেকই করে দিয়েছেন৷
হাসপাতাল থেকে মুকুল রায়ের দেহ বিধানসভায় নিয়ে আসা হয়৷ সেখানে পৌঁছে মুকুল রায়কে শ্রদ্ধা জানান অভিষেক৷ বিধানসভা থেকে মুকুল রায়ের মরদেহ কাঁচরাপাড়ায় তাঁর বাড়িতে নিয়ে যাওয়া হয়৷ সেখানেও পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ সেখান থেকে মিছিল করে মুকুল রায়ের দেহ নিয়ে যাওয়া হয় হালিশহর মহাশ্মশানে৷ শুভ্রাংশুর সঙ্গে মুকুল রায়ের সেই শেষ যাত্রাতেও পা মেলান অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
advertisement
advertisement
অভিষেকের আগে মুকুল রায়ই দীর্ঘদিন ধরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদে ছিলেন৷ মুকুল রায়ের দলত্যাগের পর সেই দায়িত্ব পেয়েছিলেন অভিষেক৷ এখনও অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই দায়িত্বেই রয়েছেন৷ সে অর্থে নিজের পূর্বসূরিকে শেষ যাত্রায় প্রাপ্য সম্মান জানালেন অভিষেক৷
এক্স হ্যান্ডেলেও মুকুল রায়কে শেষ শ্রদ্ধা জানিয়ে অভিষেক লেখেন, ‘মুকুল রায়ের প্রয়াণে শেষ হল বঙ্গ রাজনীতির ইতিহাসের একটা অধ্যায়৷ একজন অভিজ্ঞ প্রবীণ নেতা৷ এই রাজ্যের সাধারণ জনগণের তথা রাজনৈতিক পরিবর্তনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় সৃষ্টির অন্যতম সেনানি৷ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য৷ শুরু দিন থেকেই যিনি দলের সাংগঠনিক বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন৷ জনজীবনের প্রতি তাঁর নিষ্ঠা শ্রদ্ধার সাথে স্মরণ করা হবে।’
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
Abhishek Banerjee: মুকুলের শেষ যাত্রায় আগলে রাখলেন শুভ্রাংশুকে, কাঁচরাপাড়ায় গিয়েও মিছিলে পা মেলালেন অভিষেক!
Next Article
advertisement
Air India Raises Surcharges: ইরান যুদ্ধের আঁচ এবার বিমানভাড়ায় ! জ্বালানির সারচার্জ বাড়ছে, ভাড়া বৃদ্ধির ঘোষণা এয়ার ইন্ডিয়ার
ইরান যুদ্ধের আঁচ এবার বিমানভাড়ায়! জ্বালানির সারচার্জ বাড়ছে, ভাড়া বৃদ্ধি এয়ার ইন্ডিয়ার
  • ইরান যুদ্ধের আঁচ এবার বিমানভাড়ায় !

  • জ্বালানির সারচার্জ বাড়ছে

  • ভাড়া বৃদ্ধির ঘোষণা করে দিল এয়ার ইন্ডিয়া

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement