TRENDING:

Nadia News: কেউ হল স্পিকার, কেউ হল বিরোধী দলনেতা, কি এমন ঘটল নদিয়ায়?

Last Updated:

কৃষ্ণগঞ্জ ব্লক প্রশাসন দফতরের উদ্যোগে আয়োজিত হল যুব সংসদ প্রতিযোগিতা। নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ ব্লক প্রশাসনের পরিচালনায় কৃষ্ণগঞ্জ ব্লক কমিউনিটি হলে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
#নদিয়া : কৃষ্ণগঞ্জ ব্লক প্রশাসন দফতরের উদ্যোগে আয়োজিত হল যুব সংসদ প্রতিযোগিতা। নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ ব্লক প্রশাসনের পরিচালনায় কৃষ্ণগঞ্জ ব্লক কমিউনিটি হলে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। কৃষ্ণগঞ্জ ব্লকের বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রী এই যুব সংসদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষ্ণগঞ্জ ব্লকের বিডিও কামাল উদ্দিন আহমেদ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রতিযোগিতায় কেউ হয় মুখ্যমন্ত্রী, কেউ হল বিরোধী দলনেতা। শুনল এলাকার নানান অভাব অভিযোগ।
advertisement

তর্ক বিতর্কের মধ্যে দিয়ে জমে উঠল যুব সংসদ প্রতিযোগিতা। গণতান্ত্রিক ভারতে স্কুলের গন্ডি পেরোলেই নাম উঠবে ভোটার কার্ডে। যুক্ত রাষ্ট্রীয় পরিকাঠামোতে কিভাবে সংসদ পরিচালিত হয় তা উঠে এল ছাত্র ছাত্রীদের প্রতিযোগিতার মধ্যে দিয়ে। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে মহড়া হিসেবে সংসদীয় কার্যক্রম তুলে ধরা হয় হবু নির্বাচকদের সামনে।

আরও পড়ুনঃ কম্পিউটার সেন্টারের আড়ালে আর্থিক প্রতারণা! অবশেষে সিআইডির হাতে গ্রেফতার

advertisement

প্রতিযোগিতা অনুষ্ঠানে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের সংসদীয় কার্যকলাপ দেখে প্রশংসায় মুখর কৃষ্ণগঞ্জের বিডিও কামাল উদ্দিন আহমেদ। পাশাপাশি, বিধানসভা কিভাবে পরিচালনা করা হয় তা বক্তব্যের মধ্যে দিয়ে ছাত্র ছাত্রীদের বুঝিয়ে দেন অনুষ্ঠানে উপস্থিত থাকা বিশিষ্ট ব্যক্তিগণ।পড়ুয়াদের মধ্যে সংসদীয় গণতন্ত্র নিয়ে আগ্রহ ও ভবিষ্যতের সংসদীয় রাজনীতিবিদ্ গড়ে তুলতেই এই যুব সংসদ প্রতিযোগিতার আয়োজন। প্রতিযোগিতাতে অংশ গ্রহণ করতে পেরে খুশি ছাত্র ছাত্রীরা।

advertisement

View More

আরও পড়ুনঃ এটি নদী নাকি স্কুলের রাস্তা! হিমসিম খেতে হচ্ছে ছাত্রছাত্রীদের

ছাত্রীরা জানান, আমাদের বেশ ভালো লাগছে, এই যুব সংসদ প্রতিযোগিতাতে অংশ গ্রহণ করতে পেরে। শিক্ষকরা জানান, বর্তমানে ছাত্র ও ছাত্রীদের নিয়ে রাজ্যে সরকারের উদ্যোগে এই যুব সংসদ প্রতিযোগিতা চলছে। বিধানসভা ও লোকসভা কিভাবে পরিচালনা হয় তা বক্তব্যের মধ্যে দিয়ে ছাত্র ছাত্রীদের অংশগ্রহণ করছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নতুন চমক মন্দারমণিতে! এবার সমুদ্রতটে গিয়ে আর ফিরে আসতে ইচ্ছে করবেন না
আরও দেখুন

Mainak Debnath

বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: কেউ হল স্পিকার, কেউ হল বিরোধী দলনেতা, কি এমন ঘটল নদিয়ায়?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল