TRENDING:

দোল উপলক্ষে মায়াপুর ইসকন মন্দিরে পরিক্রমা করতে এসে তলিয়ে গেলেন যুুবক

Last Updated:

ফের মায়াপুরে ইস্কন মন্দিরের কাছে দুর্ঘটনা। আবারও ভিন রাজ্য থেকে মায়াপুর ইসকন মন্দিরে দোল পূর্ণিমা উপলক্ষে পরিক্রমা করতে আসা বছর ২৪ এর এক যুবক গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেলেন। এর জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চঞ্চল মোদক, চোপড়া: ফের মায়াপুরে ইস্কন মন্দিরের কাছে দুর্ঘটনা। আবারও ভিন রাজ্য থেকে মায়াপুর ইসকন মন্দিরে দোল পূর্ণিমা উপলক্ষে পরিক্রমা করতে আসা বছর ২৪ এর এক যুবক গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেলেন। এর জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জলে ডুবে মৃত্যু
জলে ডুবে মৃত্যু
advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবক ফরিদাবাদের বাসিন্দা। নাম শিবম যাদব, বয়স আনুমানিক ২৪ বছর। তিনি হরিয়ানার ফরিদাবাদ থেকে মায়াপুর ইসকন মন্দিরে এসেছিলেন দোল উৎসবে শামিল হতে। মায়াপুর ইসকন মন্দিরে এখন দোল উৎসব চলছে।

আরও পড়ুন: ‘এমন মারব মা হতে পারবি না’! গুরুগ্রামে ছাত্রীর গোপনাঙ্গে স্যানিটাইজার ঢেলে আগুন লাগাল লিভ-ইন সঙ্গী

advertisement

নবদ্বীপ মন্ডল পরিক্রমা ইতিমধ্যেই হয়ে গিয়েছে, সেই পরিক্রমাতে অংশগ্রহণ করেছিলেন তিনি। এরপরই জানা যায় মঙ্গলবার সকালে নবদ্বীপে গৌরাঙ্গ সেতুর নিচে চড় সংলগ্ন এলাকাতে স্নান করতে নামেন তিনি। সেখানেই স্নান করতে নেমে তলিয়ে যান শিবম। ওই যুবক ভাল সাঁতার জানতেন না বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

আরও পড়ুন: বামেদের সঙ্গেই সর্বাত্মক জোটে আইএসএফ! বুধবারের মধ্যেই কাটবে আসন রফা নিয়ে জট, ঘোষণা নওশাদের

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
 'কলঙ্কের চেয়েও কালো'! পানিহাটিতে ফিরে এল রবীন্দ্রনাথের দেওয়া নাম, অতীতের গৌরব 'সুলেখা'!
আরও দেখুন

এই ঘটনার পরেই পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় ইসকন কর্তৃপক্ষ এবং নবদ্বীপ থানা পুলিশ। সেই সঙ্গে আসে বিপর্যয়ের মোকাবিলা দফতরের কর্মীরাও। পুলিশ তৎপরতার সঙ্গে ডুবুরি নামায়। নিখোঁজ ব্যক্তির খোঁজ চলছে এখনও, এই প্রতিবেদন লেখা পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/নদিয়া/
দোল উপলক্ষে মায়াপুর ইসকন মন্দিরে পরিক্রমা করতে এসে তলিয়ে গেলেন যুুবক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল