TRENDING:

Sulekha Ink: 'কলঙ্কের চেয়েও কালো'! পানিহাটিতে ফিরে এল রবীন্দ্রনাথের দেওয়া নাম, অতীতের গৌরব!

Last Updated:

Sulekha Ink: রবীন্দ্রনাথ দিয়েছিলেন নাম, স্বাধীনতার সময় কালের সুলেখাকে এভাবেই আবারও চাক্ষুষ করল জেলার মানুষ!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: সোদপুর ও পানিহাটির ইতিহাসে এক সময়ের অত্যন্ত পরিচিত নাম ‘সুলেখা’ কালি আজও স্থানীয় মানুষের স্মৃতিতে অমলিন। স্বদেশি শিল্পের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে সুলেখা কালি শুধু একটি পণ্য নয়, বরং একটি সময়ের প্রতীক হয়ে উঠেছিল।
advertisement

advertisement

‘উনি আমার আগে থেকে…’ রিঙ্কুর টিকিট না পাওয়া নিয়ে যা বললেন দিলীপ ঘোষ! কেন বঞ্চিত তাঁর স্ত্রী?

View More

‘তীব্র নিন্দা করেছি’…ইদে ইরানের প্রেসিডেন্টকে ফোন মোদির, কী কথা হল? বিশদে লিখলেন প্রধানমন্ত্রী

পানিহাটির সঙ্গেও জড়িয়ে রয়েছে সুলেখার গভীর সম্পর্ক। এলাকার ‘সুলেখা মোড়’ নামটিই সেই ঐতিহ্যের সাক্ষ্য বহন করে। নাটাগড় রোড সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় অবস্থিত কারখানাটি দীর্ঘদিন উৎপাদন চালালেও আর্থিক সঙ্কট ও শ্রমিক সমস্যার জেরে ১৯৮৪ সালে তা বন্ধ হয়ে যায়। তবে সংস্থার ইতিহাস মুছে যায়নি। বর্তমানে যাদবপুরে সংস্থার অফিস এখনও সেই অতীতের স্মৃতি বহন করছে।

advertisement

সুলেখা কালির নামকরণের নেপথ্যে জড়িয়ে রয়েছে বাঙালির গর্বের ইতিহাস। জানা যায়, এই স্বদেশি কালির নামকরণ করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। স্বদেশি আন্দোলনের আবহে, মহাত্মা গান্ধীর অনুপ্রেরণায় তৈরি এই দেশীয় কালির নাম তিনি দেন “সুলেখা”, যার অর্থ ‘ভাল লেখা’।

শুধু নামকরণই নয়, এই কালির প্রচারের ক্ষেত্রেও কবিগুরুর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। সুলেখা কালির জন্য তিনি একটি স্মরণীয় ট্যাগলাইন লিখেছিলেন—“সুলেখা কালি, এই কালি কলঙ্কের চেয়েও কালো”। এই বাক্য শুধু বিজ্ঞাপন নয়, বরং সেই সময়ের স্বদেশি চেতনা ও দেশীয় পণ্যের প্রতি আস্থার প্রতীক হয়ে ওঠে।

advertisement

সব মিলিয়ে, সুলেখা কালি শুধুমাত্র একটি লেখার উপকরণ নয়, বরং তা ভারতীয় আত্মপরিচয়, সংস্কৃতি এবং স্বনির্ভরতার এক উজ্জ্বল ইতিহাস বহন করে।

সম্প্রতি পানিহাটির পুস্তক মেলায় আবারও দেখা মিলেছে সুলেখার ফাউন্টেন পেন ও কালির সম্ভার। নস্টালজিয়ায় ভর করে বহু মানুষ পুরনো দিনের সেই কালি ও পেন কিনতে ভিড় জমিয়েছেন। অনেকেই আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে আবার সোদপুর বা পানিহাটিতেই ফিরুক এই ঐতিহ্যবাহী শিল্প।

advertisement

স্থানীয়দের মতে, সুলেখা শুধুমাত্র একটি কালি নয়, এটি বাঙালির শিক্ষাজীবন ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। ‘বন্দেমাতরম’-এর দেড়শ বছর উপলক্ষে বিশেষ কালি ও দোয়াতের সেটও সামনে এনেছে সংস্থা। সব মিলিয়ে, অতীতের ইতিহাসকে যেন আবার ছুঁয়ে দেখার সুযোগ পেল সোদপুর-পানিহাটির মানুষ।

সেরা ভিডিও

আরও দেখুন
 'কলঙ্কের চেয়েও কালো'! পানিহাটিতে ফিরে এল রবীন্দ্রনাথের দেওয়া নাম, অতীতের গৌরব 'সুলেখা'!
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
Sulekha Ink: 'কলঙ্কের চেয়েও কালো'! পানিহাটিতে ফিরে এল রবীন্দ্রনাথের দেওয়া নাম, অতীতের গৌরব!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল