TRENDING:

Nadia News: জলের মিটার বক্সের মধ্যে থাকা পেতলের ভালব চুরি! গ্রেফতার দুই

Last Updated:

দিয়ার রানাঘাটে বাড়ি বাড়ি জল সরবরাহের জন্য মিটার বক্সের মধ্যে থাকা পেতলের ভালব চুরির অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে রানাঘাট থানার পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
#রানাঘাট : নদিয়ার রানাঘাটে বাড়ি বাড়ি জল সরবরাহের জন্য মিটার বক্সের মধ্যে থাকা পেতলের ভালব চুরির অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে রানাঘাট থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম সোমনাথ দাস এবং বিজয় মৃধা। সোমনাথের বাড়ি ধানতলা থানার হিজুলি ঋষিপাড়া এলাকায় এবং বিজয়ের বাড়ি ওই থানার হিজুলিতে। সিসিটিভি ফুটেজের মাধ্যমে দেখে অভিযুক্তদের চিহ্নিত করা হয়। শুক্রবার রানাঘাট শহরের বড়বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে খবর।
advertisement

ধৃতদের কাছ থেকে ১২ টি ভালভ উদ্ধার করা হয়েছে। এদিন অভিযুক্তদের রানাঘাট আদালতে হাজির করা হলে বিচারক তাদের তিন দিনের জন্য পুলিশি হেফাজতে থাকার নির্দেশ জানান। বিষয়ে রানাঘাট পৌরসভার চেয়ারম্যান কোশল দেব বন্দ্যোপাধ্যায় জানান, "আমাদের পরিশ্রুত গঙ্গার পানীয় জলের লাইন চালু হওয়ার পরেই বিষয়টি নজরে এসেছে। আগে দেখা যেত খুচ খাচ দু একটি চুরি যেত, ইদানিং কালে দেখা গেল গত পুজো থেকে আমরা দেখছি ব্যাপক চুরি শুরু হয়েছে গোটা রানাঘাট জুড়ে।

advertisement

আরও পড়ুনঃ চোরা শিকারীদের পাতা ফাঁদেই প্রাণ যাচ্ছে পরিযায়ী পাখিদের

আমরা এই বিষয়ে রানাঘাট থানায় অভিযোগ দায়ের করেছি। যার বাড়িতে চুরি হচ্ছে তারাও কমপ্লেন জমা দিচ্ছে। এই বাল্বটায় ছোট্ট একটি পিতলের জিনিস থাকে যেটা বিক্রি করলে ২৫ থেকে ৫০ টাকার মত পাওয়া যায়। আমার ধারণা বেশ কিছু নেশাগ্রস্ত যুবকেরই এই কাজ। এরাই রাতের দিকে প্লাস্টিকের কভারটি ভেঙে চুরি করে নিয়ে চলে যাচ্ছে। যদিও জল পরিষেবার ক্ষেত্রে কোন বিঘ্ন বা সমস্যা ঘটছে না। কিন্তু মিটার চালু হলে এটি প্রয়োজন ছিল। তার ফলে আমাদের বেশ খানিকটা ক্ষতি হচ্ছে।"

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
নতুন চমক মন্দারমণিতে! এবার সমুদ্রতটে গিয়ে আর ফিরে আসতে ইচ্ছে করবেন না
আরও দেখুন

Mainak Debnath

বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: জলের মিটার বক্সের মধ্যে থাকা পেতলের ভালব চুরি! গ্রেফতার দুই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল