TRENDING:

Malda News: মাধ্যমিক স্তরে সরকারি ইংরেজি মাধ্যম ছেলেদের স্কুল নেই মালদহে, বিপাকে পড়ুয়ারা

Last Updated:

মাধ্যমিক স্তরে সরকারি ইংরেজি মাধ্যম ছেলেদের স্কুল এখনো চালু হয়নি মালদহে। এদিকে চলতি শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণীপাশ করছে ইংরেজি মাধ্যম প্রাথমিক স্কুলের পড়ুয়ারা। মেয়েদের সরকারি মাধ্যমিক ইংরেজি মাধ্যম পঠন-পাঠন চালু হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মালদহ : মাধ্যমিক স্তরে সরকারি ইংরেজি মাধ্যম ছেলেদের স্কুল এখনো চালু হয়নি মালদহে। এদিকে চলতি শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণী পাশ করছে ইংরেজি মাধ্যম প্রাথমিক স্কুলের পড়ুয়ারা। মেয়েদের সরকারি মাধ্যমিক ইংরেজি মাধ্যম পঠন-পাঠন চালু হয়েছে। তবে পরিকাঠামোর অভাবে সরকারি ছেলেদের কোন স্কুলে এখনো ইংরেজি মাধ্যমে পড়াশোনা শুরু হয়নি। আর এতেই সমস্যায় পড়তে চলেছে মালদহ শহরের প্রায় শতাধিক পড়ুয়া এবার ইংরেজি মাধ্যম প্রাথমিক স্কুল থেকে পাশ করবে। আগামী শিক্ষাবর্ষ থেকে পঞ্চম শ্রেণীতে ভর্তি হবে। তবে এখনো শিক্ষা দফতরের পক্ষ থেকে মাধ্যমিক স্তরের ইংরেজি মাধ্যমে ছেলেদের পঠন- পাঠন শুরু হয়নি।
advertisement

বর্তমানে মালদহে একটি সরকারি গার্লস হাই স্কুলে ইংরেজি মাধ্যমে পড়াশোনা হয়। তবে ছেলেদের জন্য কোন স্কুল নেই। শিক্ষা দফতরের উদ্যোগে মালদহ শহরে তিনটি প্রাথমিক স্কুল ইংরেজি মাধ্যমে পড়াশোনা শুরু হয় ২০১৯ শিক্ষাবর্ষ থেকে। মালদহের শিবানী একাডেমি, মকদমপুর প্রাথমিক স্কুল ও প্রান্তপল্লী প্রাথমিক স্কুলে ইংরেজি মাধ্যম চালু হয়। তবে সেই সময় শুধু মাত্র মালদহ শহরের একটি উচ্চ মাধ্যমিক গার্লস স্কুলে ইংরেজি মাধ্যমে পড়ানো চালু হয়। ছেলেদের কোন স্কুলে চালু হয়নি।

advertisement

আরও পড়ুনঃ জেলা প্রশাসনিক ভবনের সামনে চালু হল স্বনির্ভর গোষ্ঠীর মহিলা পরিচালিত ক্যান্টিন

আগামী শিক্ষাবর্ষে ইংরেজি মাধ্যমে পঞ্চম শ্রেণীর ভর্তি হবে। মেয়েরা বার্লো গার্লস উচ্চ মাধ্যমিক স্কুলে ভর্তি হতে পারবেন। তবে ছেলেদের কোন ভর্তির সুযোগ নেই। এতেই সমস্যায় পড়েছে পড়ুয়ারা। করণ প্রথম শ্রেনীর থেকে ইংরেজি মাধ্যমে পড়ে এসেছে। এখন হঠাৎ করে বাংলা মাধ্যমে পড়তে সমস্যা হবে। জেলা প্রাথমিক শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, তিনটি স্কুল মিলিয়ে মোট ১১০ জন পড়ুয়া রয়েছে। তাদের মধ্যে পঞ্চাশের বেশি ছেলে রয়েছে।

advertisement

View More

আরও পড়ুনঃ আগ্নেয়াস্ত্র বিক্রি করতে এসে পুলিশের জালে এক পাচারকারী

তাদের ভর্তি নিয়েই সমস্যা বেশি। পড়ুয়াদের ভর্তি কোথায় হবে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি শিক্ষা দফতর। তবে মালদহ রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে ইংরেজি মাধ্যম রয়েছে। সেখানে ভর্তি হতে আবার পরীক্ষা দিতে হয়। সেখানে পরীক্ষা দিয়ে সকলের ভর্তি সম্ভব নয়।ইংরেজি মাধ্যমে পড়াশোনা করে সমস্যায় পড়েছে পড়ুয়ারা। ছেলে মেয়ের ভবিষ্যত নিয়ে চিন্তিত অভিভাবকেরা। তবে এখন দেখার শিক্ষা দফতর কি ব্যবস্থা গ্রহন করে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পাহাড়পুরে পাইপলাইনে রান্নার গ্যাস পরিষেবা! কেজি প্রতি দামটাও নামমাত্র
আরও দেখুন

Harashit Singh

বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: মাধ্যমিক স্তরে সরকারি ইংরেজি মাধ্যম ছেলেদের স্কুল নেই মালদহে, বিপাকে পড়ুয়ারা
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল