TRENDING:

Malda News: দামে কম, মানেও ভাল! চাল-ডাল-মশলা গুঁড়ো করতে বহু গৃহিণীর ভরসা, মিক্সির যুগেও মার্কেটে অটুট 'এইসব' জিনিসের চাহিদা

Last Updated:

Malda News: সময়ের সঙ্গে পাল্লা দিয়ে মানুষের জীবনযাত্রায় প্রচুর বদল এসেছে। শিলনোড়া, জাঁতা, চাক্কির জায়গা নিয়ে আধুনিক মিক্সার গ্রাইন্ডার। তবে এতকিছুর মধ্যেও ঐতিহ্যবাহী এই জিনিসগুলির চাহিদা কিন্তু কমেনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ, জিএম মোমিনঃ আধুনিক প্রযুক্তির যুগে মানুষের জীবনযাত্রা যেমন সহজ হয়েছে, তেমনই বদলেছে নিত্যপ্রয়োজনীয় ব্যবহারিক সামগ্রীর ধরণ। বাড়ির রান্নাঘর থেকে শুরু করে খাদ্য উৎপাদনের বিভিন্ন ক্ষেত্রে এখন যান্ত্রিক পদ্ধতির ব্যাপক ব্যবহার দেখা যায়। তবে প্রযুক্তির এই অগ্রগতির মাঝেও ঐতিহ্যবাহী পাথরের তৈরি সামগ্রীর চাহিদা আজও কমেনি।
advertisement

মশলা বাটা থেকে শুরু করে চাল, আটা, ডাল গুঁড়ো করা- একসময় এইসব কাজের একমাত্র ভরসা ছিল পাথরের তৈরি শিলনোড়া, জাঁতা ও চাক্কি। বর্তমানে মিক্সার গ্রাইন্ডার বা আধুনিক মিল মেশিনের ব্যবহার বাড়লেও বহু মানুষ এখনও এই প্রাচীন সামগ্রীর উপর ভরসা রাখেন। অনেকের মতে, হাতে বাটা মশলার স্বাদ ও গুণগত মান আলাদা, যা যান্ত্রিক প্রক্রিয়ায় সবসময় মেলে না।

advertisement

আরও পড়ুনঃ কৃষিজমিতে সেচের ক্ষেত্রে আর লাগবে না কর! প্রত্যন্ত এলাকার জমিতে বিনামূল্যে পৌঁছবে জল, কৃষকদের জন্য খুশির খবর

মালদহ জেলার কালিয়াচক ২ ব্লকের পঞ্চানন্দপুর এলাকার বাসিন্দারা যেমন আজও ঐতিহ্যকে আঁকড়ে ধরে পাথরের এই সামগ্রী তৈরি ও বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন। স্থানীয় হাট বাজারে সারা বছর শিলনোড়া, জাঁতা ও চাক্কির চাহিদা রয়েছে। পাথরের উপর সূক্ষ্ম কারুকার্য করে দক্ষ হাতে তৈরি করা হয় এইসব পাথরের সামগ্রী।

advertisement

View More

রিনা কর্মকার নামে এক বিক্রেতা জানান, “ভিন রাজ্য থেকে পাথর এনে নিজের হাতে সেই পাথর সাইজ করি। এরপর বিভিন্ন রকম কারুকার্য করা হয়। সারা বছরই বিভিন্ন হাট বাজার ও মেলায় গিয়ে বিক্রি করি।” জলি সাহা নামে এক ক্রেতা আবার জানান, “বর্তমানে মশলা বাটা থেকে শুরু করে চাল-আটা গুঁড়ো করার জন্য বিভিন্ন ধরনের যান্ত্রিক মেশিন এসেছে। তবে যতই মেশিন আসুক, পাথরের এই সামগ্রীর প্রয়োজনীয়তা কখনও ফুরোবে না। মেশিন খারাপ হয়ে যেতে পারে। কিন্তু শিলনোড়া বা জাঁতা বছরের পর বছর টিকে থাকে। এটি শুধু ব্যবহারিক নয়, আমাদের ঐতিহ্যের অংশ।”

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
 'কলঙ্কের চেয়েও কালো'! পানিহাটিতে ফিরে এল রবীন্দ্রনাথের দেওয়া নাম, অতীতের গৌরব 'সুলেখা'!
আরও দেখুন

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চললেও ঐতিহ্যের প্রতি মানুষের টান আজও অটুট। তাই আধুনিকতার ভিড়ে পাথরের শিলনোড়া, জাঁতা ও চাক্কি শুধু একটি ব্যবহারিক সামগ্রী নয়। এটি গ্রামীণ সংস্কৃতি ও স্বনির্ভরতার ক্ষেত্রে অন্যান্য প্রতীক বলে অভিমত অনেকের।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Malda News: দামে কম, মানেও ভাল! চাল-ডাল-মশলা গুঁড়ো করতে বহু গৃহিণীর ভরসা, মিক্সির যুগেও মার্কেটে অটুট 'এইসব' জিনিসের চাহিদা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল