advertisement

Malda News: আগ্নেয়াস্ত্র বিক্রি করতে এসে পুলিশের জালে এক পাচারকারী

Last Updated:

আগ্নেয়াস্ত্র বিক্রি করতে এসে পুলিশের জালে ধরা পড়লো এক পাচারকারী। ধৃতের হেফাজত থেকে উদ্ধার দুইটি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। রবিবার গভীর রাতে মালদহের মানিকচক থানার মথুরাপুর এলাকা থেকে ধৃতকে গ্রেফতার করে।

#মালদহ : আগ্নেয়াস্ত্র বিক্রি করতে এসে পুলিশের জালে ধরা পড়লো এক পাচারকারী। ধৃতের হেফাজত থেকে উদ্ধার দুইটি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। রবিবার গভীর রাতে মালদহের মানিকচক থানার মথুরাপুর এলাকা থেকে ধৃতকে গ্রেফতার করে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। অভিযুক্তকে মালদহ জেলা আদালতে পেশ করে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।গোপন সূত্রের খবর পেয়ে রবিবার গভীর রাতে মালদহের মানিকচক থানার পুলিশের একটি টিম হানা দেয় মথুরাপুর বাজার এলাকায়। গভীর রাতে বাজার চত্বরে এক যুবককে সন্দেহজনক অবস্থায় ঘোরাঘুরি করতে দেখে।
তাকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করে। কথায় অসঙ্গতি ধড়া পড়ায় পুলিশ তল্লাশি চালায়। তার হেফাজত থেকে উদ্ধার হয় দুইটি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম জিয়াবুল হক (৩৩)। বাড়ি মালদহের রতুয়া থানার নিমালদিহি গ্রামে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি পাইপগান দুই রাউন্ড কার্তুজ। প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে, পাচারের উদ্দেশ্যে মথুরাপুর এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিল অভিযুক্ত।
advertisement
আরও পড়ুনঃ পুকুরের ধারে আগাছার জঙ্গলে মজুত ছিল তাজা বোমা! ভরদুপুরে চাঞ্চল্য এলাকায়
মথুরাপুরে দুষ্কৃতীদের কাছে আগ্নেয়াস্ত্র বিক্রি করার উদ্দেশ্যে এসেছিল রবিবার রাতে পুলিশের অভিযানে পাচারের আগেই ধরা পড়ে। এই গোটা কাণ্ডে আরো কারা কারা যুক্ত সে বিষয়ে যেমন তদন্ত প্রক্রিয়া পুলিশ শুরু করেছে পাশাপাশি ধৃতের বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়ায় শুরু করেছে পুলিশ। সোমবার মালদহ জেলা আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন জানায়।
advertisement
advertisement
Harashit Singh
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: আগ্নেয়াস্ত্র বিক্রি করতে এসে পুলিশের জালে এক পাচারকারী
Next Article
advertisement
Kerala Name Change: বিধানসভা ভোটের আগে কেরল হল কেরলম! নাম বদলের প্রস্তাবে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার
বিধানসভা ভোটের আগে কেরল হল কেরলম! নাম বদলের প্রস্তাবে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার
  • বিধানসভা ভোটের আগে কেরলের নাম বদলের প্রস্তাবে সায় কেন্দ্রের৷

  • রাজ্যের নাম কেরলম করার প্রস্তাব অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার৷

  • কেরল বিধানসভার প্রস্তাবে সায় দিল কেন্দ্র৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement