TRENDING:

Krishak Bandhu Scheme: জমি নেই? কুছ পরোয়া নেহি! কৃষক বন্ধু প্রকল্পে ৪০০০ টাকা পেতে শীঘ্রই করুন এই কাজ, কীভাবে আবেদন করবেন জানুন

Last Updated:
Krishak Bandhu Scheme: এবার জমি না থাকলেও মিলবে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা। ভূমিহীন ক্ষেতমজুররা বছরে ৪০০০ টাকা পাবেন দুই কিস্তিতে। মালদহ জেলায় স্বনির্ভর বাংলা ক্যাম্পের মাধ্যমে চলছে আবেদন গ্রহণ
advertisement
1/7
জমি নেই? কুছ পরোয়া নেহি! কৃষক বন্ধু প্রকল্পে ৪০০০ টাকা পেতে শীঘ্রই করুন এই কাজ
চাষ জমি না থাকলেও মিলবে আর্থিক সহায়তা। এবারে ভূমিহীন ক্ষেতমজদুর ব্যক্তিদের কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তার করতে আবেদন পদ্ধতি চালু করল রাজ্য সরকার।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
2/7
কৃষক বন্ধুর মাধ্যমে বার্ষিক চার হাজার টাকা প্রদানের ক্ষেত্রে এতদিন এই আর্থিক সহায়তা পেতেন শুধুমাত্র জমি মালিক কৃষকরা। তবে এবারে সেই বাধা-বিপত্তি সরিয়ে দিয়ে কৃষক বন্ধুর মাধ্যমে ভূমিহীন ক্ষেতমজুর ব্যক্তিদের দেওয়া হবে বাৎসরিক দুই কিস্তিতে ২০০০ করে ৪০০০ হাজার টাকা।
advertisement
3/7
এক্ষেত্রে আবেদনকারীদের অনলাইনের মাধ্যমে ফর্ম ডাউনলোড করে অথবা স্বনির্ভর বাংলা ক্যাম্পে গিয়ে ফর্ম নিয়ে আবেদন করতে পারবেন। আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর আধার কার্ড, ভোটার পরিচয়পত্র, ব্যাংক পাসবুকের প্রথম পৃষ্ঠার কপি, ব্যাংক অ্যাকাউন্ট এবং আধারের সাথে সংযুক্ত মোবাইল নম্বর।
advertisement
4/7
এবং ফর্মের সঙ্গে থাকা ভূমিহীন ক্ষেতমজুর সম্পর্কিত স্ব-ঘোষণাপত্র এবং আধার তথ্য ব্যবহারের সম্মতি পত্র ও পাসপোর্ট আকারের ছবি। স্বনির্ভর বাংলা ক্যাম্পের মাধ্যমে জেলা জুড়ে চালু হয়েছে আবেদন গ্রহণের প্রক্রিয়া।
advertisement
5/7
বিজ্ঞপ্তি জারি করে মালদহের বিধানসভা, ব্লক ও পৌরসভা ভিত্তিক প্রায় ১৭টি স্থানে স্বনির্ভর বাংলা ক্যাম্প করা হয়েছে। মালদহের বামনগোলা ব্লকের পাকুয়াহাট ডিগ্রি কলেজ মাঠ, গাজোল ব্লকে বিদ্রোহি মোড় গ্রাউন্ড, চাঁচল ১ ব্লকে চাঁচল কলেজ মাঠ, চাঁচল ২ ব্লকে গভর্মেন্ট আইটিআই মালতিপুর, হরিশ্চন্দ্রপুর ১ ব্লকে হরিশ্চন্দ্রপুর কলেজ, হরিশ্চন্দ্রপুর ২ ব্লকে খানতা ফিল্ড, রতুয়া ১ ব্লকে রতুয়া জুনিয়র গার্লস হাই স্কুল, রতুয়া ২ ব্লকে পুকুরিয়া থানা গ্রাউন্ড।
advertisement
6/7
হবিবপুর ব্লকে হবিবপুর ব্লক প্লে গ্রাউন্ড, কালিয়াচক ১ ব্লকে হাতিমারি মাঠ, কালিয়াচক ২ ব্লকে পিডব্লিউডি মাঠ কর্মতীর্থ, কালিয়াচক ৩ ব্লকে বৈষ্ণবনগর প্লে গ্রাউন্ড। ইংরেজবাজার ব্লকের মালদহ মডেল মাদ্রাসা ইংলিশ মিডিয়াম, ইংরেজবাজার পৌরসভার ক্ষেত্রে প্যাড্ডি সিল্ক ক্যাম্পাস রথবাড়ি। পুরাতন মালদা পৌরসভা গৌড় কলেজ, পুরাতন মালদা ব্লকে জলঙ্গ আদর্শ সমিতি ও লাইব্রেরী মাঠ এবং মানিকচক ব্লকের মানিকচক ব্লক কমিউনিটি হল।
advertisement
7/7
মালদহ জেলার এই ক্যাম্পগুলোতে ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে আবেদন গ্রহণ প্রক্রিয়া। চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হ‌ওয়ার পর রেফারেন্সের জন্য দেওয়া হবে স্কিম পোর্টাল থেকে তৈরি স্বীকৃতি আইডি। যার মাধ্যমে পরবর্তী সময় আবেদন অনুমোদিত তথ্য যাচাই করতে পারবেন আবেদনকারীরা। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/মালদহ/
Krishak Bandhu Scheme: জমি নেই? কুছ পরোয়া নেহি! কৃষক বন্ধু প্রকল্পে ৪০০০ টাকা পেতে শীঘ্রই করুন এই কাজ, কীভাবে আবেদন করবেন জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল