TRENDING:

Holi Special Train 2026: পরিযায়ী শ্রমিকদের জন্য বড় উপহার! হোলি উৎসবে মালদহ থেকে সুরাট যেতে আর চিন্তা নেই, শুরু স্পেশাল ট্রেন, জেনে নিন বুকিংয়ের খুঁটিনাটি

Last Updated:
Holi Special Train 2026: হোলি উপলক্ষে পরিযায়ী শ্রমিকদের সুবিধায় মালদহ টাউন-উধনা স্পেশাল ট্রেন চালু করল পূর্ব রেল। নির্দিষ্ট দিনে চলবে চারটি ট্রিপ। ২২ কোচের এই ট্রেনের সম্পূর্ণ সময়সূচি ও স্টপেজ জেনে নিন
advertisement
1/5
রেলের উপহার! হোলি উৎসবে মালদহ-সুরাট রুটে চলছে বিশেষ ট্রেন, জেনে নিন সময়সূচি ও স্টপেজ
উৎসবের মরশুমে স্বস্তি বাংলার পরিযায়ী শ্রমিকদের। ভিড়ে ঠাসাঠাসি নয়, পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবারে মালদহ-সুরাটগামী স্পেশাল ট্রেন পূর্ব রেলের। হোলি উৎসবে ভিড় সামাল দিতে যাত্রীদের আরামদায়ক পরিষেবার ক্ষেত্রে বিশেষ উদ্যোগ নিয়েছে পূর্ব রেল।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
2/5
আগামী ২৮ ফেব্রুয়ারি, ৭ মার্চ, ১৪ মার্চ ও ২১ মার্চ পর্যন্ত মোট চারটি ট্রিপে ট্রেন নাম্বার ০৩৪১৭ উধনা স্পেশাল ফেয়ার হোলি মালদহ টাউন স্টেশন থেকে প্রতি শনিবার দুপুর ১২:১৫ ছেড়ে সুরাটের উধনা স্টেশনে পৌঁছাবে তৃতীয় দিন সোমবার রাত্রি ০২:১৫ তে।
advertisement
3/5
অন্যদিকে ট্রেন নাম্বার ০৩৪১৮ মালদহ টাউন স্পেশাল ফেয়ার হোলি আগামী ২, ৯, ১৬ ও ২৩ মার্চ পর্যন্ত মোট চারটি ট্রিপে প্রতি সোমবার দুপুর ১২:৩০ উধনা স্টেশন থেকে ছেড়ে তৃতীয় দিন বুধবার সকালে ০৫:৫৫ তে পৌঁছাবে মালদহ টাউন স্টেশনে।
advertisement
4/5
উপরোক্ত স্পেশাল ট্রেনগুলি পথিমধ্যে উভয় অভিমুখে নিউ ফরাক্কা জংশন, বারহারওয়া জংশন, কহলগাঁও, সুলতানগঞ্জ, অভয়পুর, কিউল জংশন, শেখপুরা, নওয়াদা, তিলৈয়া, গয়া, সাসারাম, পন্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন, প্রয়াগরাজ ছেওকি, মানিকপুর জংশন, কাটনি, মদন মহল, পিপারিয়া, ইটারসি জংশন, ভুসাওয়াল জংশন, অমলনের, দৌন্ডাইচা, নন্দুরবার, নভাপুর, ব্যারা ও চলথান স্টেশনেও থামবে।
advertisement
5/5
স্পেশাল ট্রেন প্রসঙ্গে মালদহ ডিভিশনের ডিআরএম মনিশ কুমার গুপ্তা জানান, "এই স্পেশাল ট্রেনে মোট ২২ টি কোচ রয়েছে। যার মধ্যে এসি থ্রি টায়ার-৪ টি, স্লিপার শ্রেণি-১০ টি, সাধারণ দ্বিতীয় শ্রেণি-৬ টি এবং এসএলআরডি-২ টি। উৎসবের মরশুমে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে ট্রেন নাম্বার ০৩৪১৭ ও ০৩৪১৮ মালদহ টাউন-উধনা-মালদহ টাউন স্পেশাল ট্রেন অনেকটাই উপকৃত হবে বলেও জানান তিনি।"(ছবি ও তথ্য: জিএম মোমিন)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/মালদহ/
Holi Special Train 2026: পরিযায়ী শ্রমিকদের জন্য বড় উপহার! হোলি উৎসবে মালদহ থেকে সুরাট যেতে আর চিন্তা নেই, শুরু স্পেশাল ট্রেন, জেনে নিন বুকিংয়ের খুঁটিনাটি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল