Holi Special Train 2026: পরিযায়ী শ্রমিকদের জন্য বড় উপহার! হোলি উৎসবে মালদহ থেকে সুরাট যেতে আর চিন্তা নেই, শুরু স্পেশাল ট্রেন, জেনে নিন বুকিংয়ের খুঁটিনাটি
- Reported by:Jiam Momin
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Holi Special Train 2026: হোলি উপলক্ষে পরিযায়ী শ্রমিকদের সুবিধায় মালদহ টাউন-উধনা স্পেশাল ট্রেন চালু করল পূর্ব রেল। নির্দিষ্ট দিনে চলবে চারটি ট্রিপ। ২২ কোচের এই ট্রেনের সম্পূর্ণ সময়সূচি ও স্টপেজ জেনে নিন
advertisement
advertisement
advertisement
উপরোক্ত স্পেশাল ট্রেনগুলি পথিমধ্যে উভয় অভিমুখে নিউ ফরাক্কা জংশন, বারহারওয়া জংশন, কহলগাঁও, সুলতানগঞ্জ, অভয়পুর, কিউল জংশন, শেখপুরা, নওয়াদা, তিলৈয়া, গয়া, সাসারাম, পন্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন, প্রয়াগরাজ ছেওকি, মানিকপুর জংশন, কাটনি, মদন মহল, পিপারিয়া, ইটারসি জংশন, ভুসাওয়াল জংশন, অমলনের, দৌন্ডাইচা, নন্দুরবার, নভাপুর, ব্যারা ও চলথান স্টেশনেও থামবে।
advertisement
স্পেশাল ট্রেন প্রসঙ্গে মালদহ ডিভিশনের ডিআরএম মনিশ কুমার গুপ্তা জানান, "এই স্পেশাল ট্রেনে মোট ২২ টি কোচ রয়েছে। যার মধ্যে এসি থ্রি টায়ার-৪ টি, স্লিপার শ্রেণি-১০ টি, সাধারণ দ্বিতীয় শ্রেণি-৬ টি এবং এসএলআরডি-২ টি। উৎসবের মরশুমে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে ট্রেন নাম্বার ০৩৪১৭ ও ০৩৪১৮ মালদহ টাউন-উধনা-মালদহ টাউন স্পেশাল ট্রেন অনেকটাই উপকৃত হবে বলেও জানান তিনি।"(ছবি ও তথ্য: জিএম মোমিন)







