IPL 2026 : মালদার হয়ে খেলা ছেলে আজ কাঁপাল আইপিএল! রাজস্থান রয়্যালসের হয়ে অভিষেক নিম্ন মধ্যবিত্ত বাড়ির ছেলের
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
IPL 2026 : আইপিএলে এবার রাজস্থান রয়্যালসের হয়ে অভিষেক হল বৃজেশ শর্মার। তিনি সিএসকের বিরুদ্ধে একটি উইকেটও পেলেন।
গুয়াহাটি : বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট লিগ আইপিএলে খেলা প্রতিটি যুব ক্রিকেটারের স্বপ্ন। আইপিএল ২০২৬-এর তৃতীয় ম্যাচে সেটাই দেখা গেল। ২৭ বছর বয়সী বৃজেশ শর্মাকে রাজস্থান রয়্যালস আইপিএল-এ ডেবিউ করাল। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে রাজস্থান রয়্যালস তাঁকে পেস বোলিং ইউনিটের অংশ হিসেবে প্লেয়িং-১১-এ অন্তর্ভুক্ত করল। এটি তাঁর এবং তার পরিবারের জন্য গর্বের মুহূর্ত।
জম্মু ও কাশ্মীরের এই ফাস্ট বোলারকে ফ্র্যাঞ্চাইজি আইপিএল ২০২৬-এর মিনি নিলামে ৩০ লক্ষ টাকার বেস প্রাইসে কিনেছিল। দারুণ বিষয় হল, বৃজেশ শর্মা সিনিয়র ক্রিকেটে কোনও ফরম্যাটে আগে খেলেননি। তবে, তিনি গত বছর হওয়া বেঙ্গল প্রো টি-২০ লিগে তাঁর শক্তিশালী বোলিংয়ের কারণে সবার নজরে আসেন।
ডানহাতি মিডিয়াম পেসার বৃজেশ স্ম্যাশার্স মালদার হয়ে খেলে ওই টুর্নামেন্টে সাত ম্যাচে ১১ উইকেট নিয়েছিলেন। তিনি সর্বোচ্চ উইকেট টেকারদের তালিকায় পঞ্চম স্থানে ছিলেন। এর পর রাজস্থান রয়্যালস তাঁকে আইপিএলের জন্য চুক্তিবদ্ধ করে।
advertisement
advertisement
বৃজেশ জম্মু-কাশ্মীরের ডান্ডিয়াল অঞ্চলের বাসিন্দা। একজন শ্রমিকের ছেলে হওয়ায় ক্রিকেট খেলতে গিয়ে তাঁকে বড় ধরনের আর্থিক সমস্যার মুখোমুখি হতে হয়েছে। তিনি জম্মু-কাশ্মীরের আন্ডার-১৯ এবং আন্ডার-২৫ স্তরে খেলেন। খেলার মান বাড়ানোর জন্য তিনি দিল্লিতে চলে যান। সেখানে ‘ইউনিক স্পোর্টস ক্লাব’-এ কোচ দীপক পুনিয়ার তত্ত্বাবধানে প্রশিক্ষণ নেন। এর ফলে তাঁর বোলিংয়ে আরও নিয়ন্ত্রণ আসে।
advertisement
ইপিএলে প্রবেশের বড় মোড় আসে বেঙ্গল প্রো টি২০ লিগে খেলার সময়, যেখানে তিনি ইডেন গার্ডেন্সের মতো বড় মাঠে পাওয়ারপ্লে ও ডেথ ওভারে শক্তিশালী বোলিং করে সবার মন জয় করেন।
আরও পড়ুন- মুড়ি-মুড়কির মতো ফোন চুরি! আইপিএলে এমন ভয়ঙ্কর ঘটনা!
আইপিএল নিলামে রাজস্থান রয়্যালসের হয়ে নির্বাচিত হওয়ার পর বৃজেশ নিজের সংগ্রামের গল্প শেয়ার করে বলেন, “আমি বর্তমানে বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিত্ব করছি। আমি এখন উধমপুরে আছি। আমার যাত্রায় অনেক ওঠাপড়া এসেছে। আমি জম্মুর রাজ্য দলের জন্য খেলেছি, তারপর আমাকে দল থেকে বাদ দেওয়া হয়েছিল। গত দুবছর দিল্লির ইউনিক স্পোর্টস ক্লাব-এ দীপক পুনিয়ার নির্দেশনায় আমি অনেক কিছু শিখেছি।” উল্লেখ্য, ব্রিজেশ এদিন একটি উইকেট পান।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 30, 2026 10:01 PM IST











