Assembly Election 2026 BJP: হাতে পদ্মফুল, নৌকা চড়ে সুন্দরবনের নদী আর খাড়িতে ঘুরছেন এই প্রার্থী! কেন?
- Reported by:Suman Saha
- Published by:Raima Chakraborty
Last Updated:
Assembly Election 2026 BJP: গোসাবার নদীতে ভোটের হাওয়া, পদ্ম নিয়ে নৌকায় প্রচারে বিকর্ণ। বলছেন, 'এবার জয় পাকা'...
দক্ষিণ ২৪ পরগনা, গোসাবা, সুমন সাহা: দক্ষিণ ২৪ পরগনার গোসাবা (এসসি) বিধানসভা কেন্দ্রের নির্বাচনী লড়াই ক্রমশ জমে উঠছে। আগামী ২৯ এপ্রিল ভোটকে সামনে রেখে সব রাজনৈতিক দলের প্রচার এখন তুঙ্গে। এই আবহেই অভিনব কায়দায় প্রচারে নজর কাড়লেন বিজেপির প্রার্থী বিকর্ণ নস্কর। নদী-পথে নৌকায় চড়ে নিত্যযাত্রীদের কাছে পৌঁছে গিয়ে পদ্মফুল হাতে ভোটের আবেদন জানালেন তিনি।
বিপ্রদাসপুর থেকে প্রচার সেরে তিনি পৌঁছন শম্ভুনগর অঞ্চলে। শম্ভুনগর বাজারে কিছুক্ষণ প্রচার চালানোর পর তিনি চলে যান শম্ভুনগর ভাসমান জেটি ঘাটে। সেখানেই শুরু হয় তাঁর প্রচারের সবচেয়ে আকর্ষণীয় পর্ব। নৌকায় চড়ে নদীপথে যাতায়াত করা নিত্যযাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলেন বিকর্ণ নস্কর। হাতে পদ্মফুল নিয়ে ভোটের আবেদন জানান এবং তাঁদের আশীর্বাদ কামনা করেন।
advertisement
শুধু শম্ভুনগরই নয়, চুনাখালি ভাসমান জেটি ঘাটেও একইভাবে প্রচার চালান তিনি। এই দুই ঘাট দিয়েই প্রতিদিন হাজার হাজার মানুষ খেয়া পারাপার করেন। ফলে জলপথকে কেন্দ্র করে এই প্রচার স্বাভাবিকভাবেই নজর কাড়ে স্থানীয়দের। রাজনৈতিক মহলের মতে, এই ধরনের ব্যতিক্রমী প্রচার ভোটারদের কাছে পৌঁছনোর ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখতে পারে।
advertisement
আরও পড়ুন: ভোলেনাথের ভরসায় ভোটের লড়াইয়ে বিজেপির কৌশিক, বলছেন, ‘চেয়ারে বসব না, মাটিতেই…’! কেন?
এদিন নিজের প্রচার নিয়ে বিকর্ণ নস্কর বলেন, “বিপ্রদাসপুর এবং চুনাখালি– দুই জায়গাতেই রাম নবমীর শোভাযাত্রায় অংশ নিয়েছি। পাশাপাশি শম্ভুনগর বাজার ও খেয়া পারাপারে নৌকায় যাত্রীদের কাছে গিয়ে আশীর্বাদ চেয়েছি। সাধারণ মানুষ দু’হাত তুলে আমাকে আশীর্বাদ করেছেন। আমি জয়ের বিষয়ে আশাবাদী।”
advertisement
তিনি আরও জানান, গোসাবা এলাকার প্রধান সমস্যা যোগাযোগ ব্যবস্থা। বহু দ্বীপ নিয়ে গঠিত এই বিধানসভায় এখনও জলপথই প্রধান ভরসা। তাই একাধিক সেতু নির্মাণের দাবি জানান তিনি। তাঁর মতে, সেতু তৈরি হলে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে এবং এলাকার উন্নয়ন আরও দ্রুত সম্ভব হবে। এছাড়াও পানীয় জলের সমস্যা ও কৃষিক্ষেত্রে সেচের অভাবের কথাও তুলে ধরেন তিনি। কৃষকদের সুবিধার জন্য সেচব্যবস্থা উন্নত করা এবং বহু ফসলি জমি গড়ে তোলার ওপর জোর দেন। তাঁর কথায়, “হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ এই লক্ষ্য নিয়েই আমরা এগোতে চাই।”
advertisement
আরও পড়ুন: হাতে মাত্র ৩ ঘণ্টা, তুমুল ঝড়-বৃষ্টি-বাজের পূর্বাভাস কলকাতা-সহ ১২ জেলায়! আবহাওয়ার বড় খবর
উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুব্রত মণ্ডল বিপুল ব্যবধানে জয়ী হয়েছিলেন। তিনি ১ লক্ষ ৪১ হাজার ৮৯৩ ভোট পেয়ে জিতেছিলেন। তবে এবারের নির্বাচনে তৃণমূল, বিজেপি এবং আরএসপি তিনটি দলের মধ্যে ত্রিমুখী লড়াই হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। সব মিলিয়ে, গোসাবায় এবার ভোটের লড়াই যে জমজমাট হতে চলেছে, তা বলাই বাহুল্য। আর সেই লড়াইয়ে জলপথে নেমে প্রচার করে ইতিমধ্যেই আলোচনায় উঠে এসেছেন বিজেপি প্রার্থী বিকর্ণ নস্কর।
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
Mar 30, 2026 10:11 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/দক্ষিণ ২৪ পরগনা/
Assembly Election 2026 BJP: হাতে পদ্মফুল, নৌকা চড়ে সুন্দরবনের নদী আর খাড়িতে ঘুরছেন এই প্রার্থী! কেন?










