advertisement

Malda News: ৫০ টাকায় ২৪ ঘণ্টা থাকা, ৫ টাকায় খাবার! রোগীর পরিজনদের জন্য বিরাট উদ্যোগ নিল কোন হাসপাতাল? জানুন বুকিং পদ্ধতি

Last Updated:

রাত্রি নিবাসের দায়িত্বপ্রাপ্ত কর্মী পূর্ণিমা বিশ্বাস জানান, "রাত্রি নিবাসে থাকার ক্ষেত্রে রোগীর পরিজনদের পরিচয়পত্র ও রোগীর প্রেসক্রিপশন দেখাতে হবে। রিসেপশনে সরাসরি যোগাযোগ অথবা ফোনের মাধ্যমে বুকিং করা যাবে।"

+
মালদহ

মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের রোগীর পরিজনদের রাত্রি নিবাস 

মালদহ, জিএম মোমিন: দীর্ঘ অপেক্ষার অবসান ভোগান্তি দূর হল হাসপাতালে আসা রোগীর পরিজনদের। রাত কাটাতে হবে না আর বাইরে। রোগীর পরিজনদের সুবিধার্থে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চালু হল বিলাসবহুল রাত্রিযাপন ভবন। মাত্র ৫০ টাকায় ২৪ ঘণ্টা আরামদায়ক পরিবেশে থাকতে পারবেন রোগীর পরিজনরা। দীর্ঘ অপেক্ষিত রাত্রি যাপন চারতলা ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন হল শনিবার।
ফিতে কেটে এদিন রাত্রি নিবাস ভবনের উদ্বোধন করেন পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এবং মালদহ মেডিক্যিল কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায়। চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী জানান, “ভবনে মোট ১০০টি বেডের ব্যবস্থা রয়েছে। যেখানে ৫০ জন মহিলা এবং ৫০ জন পুরুষ থাকতে পারবেন। বিছানা, শৌচালয়-সহ বিভিন্ন সুবিধা রয়েছে রাত্রি নিবাসে।”
advertisement
advertisement
এই উদ্যোগে খুশি হাসপাতালমুখী সাধারণ মানুষ। এক রোগীর আত্মীয়া সুস্মিতা কর্মকার বলেন, “এতদিন কোন সুষ্ঠু থাকার ব্যবস্থা না থাকায় চরম অসুবিধায় পড়তে হত। এখন স্বল্প খরচে থাকার সুযোগ পাওয়ায় অনেকটাই স্বস্তি মিলবে এবং রোগীর পাশে থেকেও দেখাশোনা করা যাবে।”
রাত্রি নিবাসের দায়িত্বপ্রাপ্ত কর্মী পূর্ণিমা বিশ্বাস জানান, “রাত্রি নিবাসে থাকার ক্ষেত্রে রোগীর পরিজনদের পরিচয়পত্র ও রোগীর প্রেসক্রিপশন দেখাতে হবে। রিসেপশনে সরাসরি যোগাযোগ অথবা ফোনের মাধ্যমে বুকিং করা যাবে।”
advertisement
শুধু তাই নয়, রাত্রি নিবাস ভবনের প্রথম তলায় মাত্র ৫ টাকায় ডিম-ভাতের খাবারের ব্যবস্থাও রাখা হয়েছে। সব মিলিয়ে স্বল্প খরচে এমন মানবিক উদ্যোগের জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন রোগীর পরিজন থেকে সাধারণ মানুষ।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মালদহ/
Malda News: ৫০ টাকায় ২৪ ঘণ্টা থাকা, ৫ টাকায় খাবার! রোগীর পরিজনদের জন্য বিরাট উদ্যোগ নিল কোন হাসপাতাল? জানুন বুকিং পদ্ধতি
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim:  'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
  • সিপিএমে দমবন্ধ পরিস্থিতি, দাবি প্রতীক উরের৷

  • তৃণমূলে যোগ দিয়েও নিশানা মহম্মদ সেলিমকে৷

  • মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় প্রতীক উর৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement